somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধই দেশের সবচেয়ে গৌরবজনক অর্জন।

বিষয়টা খুব ভালো লাগল। বোঝা গেল একাত্তর আসলেই তাদের হাতে মূল্যায়িত হচ্ছ! অথচ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় জামায়াতের সাথে মিলে এমন কোনো কথা নেই বিএনপি বলেনি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বললে ‘চেতনা ব্যবসা’ বলে টিটকারি মেরেছে বিএনপির লোকজন। অথচ মুক্তিযুদ্ধ বাংলাদেশপন্থি সবার।

বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের স্বাধীনতা রক্ষা, একদলীয় শাসন থেকে উত্তরণ এবং পঞ্চম সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি পুনর্গঠনে তার ভূমিকা রয়েছে।

ভূমিকা আছে বৈকি! পঁচাত্তর পরবর্তীতে স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, পরবর্তীতে খালেদা জিয়াও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। সম্পত্তি ভাগাভাগি হলে যেমন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়, এখন তেমনই হচ্ছে। দু’জনার দ‍ু’টি পথ দু’দিকে গেছে বেঁকে। আওয়ামী লীগের পতন না হলে হয়তো একই ধারায় থাকত।

গত ১৬ বছর শুনে এলাম আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করেছে, যার যা প্র‍াপ্য তা দেয়নি। আর এখন সত্যি ইতিহাস জানতে পারছি যে জিয়া ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান পুরুষ! অথচ জিয়া ছিলেন আর সব সেক্টর কমান্ডারের মতোই একজন সেক্টর কমান্ডার। কর্নেল তাহের বা খালেদ মোশাররফের অবদান তার চেয়ে কোনো অংশে কম নয়। মুক্তিবাহিনীর প্রধান ওসমানীর ধারকাছেও তার স্থান হওয়ার কথা না, অথচ তার নাম উচ্চারিত হচ্ছে শেখ মুজিবুর রহমানের নামের সাথে। হায় সেলুকাস! বিচিত্র এ দেশ!

ইতিহাসে যার যা প্রাপ্য, তাকে তাই দিতে হবে। একজনকে বাতিল করে দিলে বরং নিজেই খারিজ হওয়ার সম্ভাবনা থাকে। এ উপলব্ধি না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দলই বেশিদূর এগোতে পারবে না। বিএনপির পেজে গিয়ে দেখুন জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বা স্বাধীনতার ঘোষক বলায় হা হা’র ঝড় বয়ে গেছে। লোকজন তো বুঝে কার অবদান কতটুকু, সবাই তো মূর্খ না; সুবিধার জন্য কেউ কেউ চুপ করে থাকলেও সবার মুখ তো বন্ধ করা যাবে না।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×