somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অখাদ্য পোষ্ট - "২০১২" মুভি। X( X((

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :








মেজাজটা খুবই খারাপ হলো কাল রাতে। X(

অনেক সুনাম-দুর্নাম শুনতে শুনতে ক্লান্ত হয়ে শেষমেষ নিজেই দেখতে বসলাম "২০১২" মুভিটি। এমনিতে বোধহয় দেখতাম না। এইরকম টাইপের মুভি দেখতে আমার খুব একটা ভালো লাগে না। তবুও পরিচালকের নাম রোল্যান্ড এমেরিখ জন্যেই দেখতে বসেছিলাম। এই টাইপের মুভি ভালো না লাগা সত্বেও এককালে দেখেছিলাম "ইন্ডিপেন্ডেন্স ডে"। সেটা মোটামুটি ভালোই ভালো লেগেছিল। তো ২০১২ এর মহাবাণী, মহাকথা শুনে একটু খোঁজ নিলাম। দেখলাম, এই মুভিটির পরিচালকও রোল্যান্ড এমেরিখ। তাই ভাবলাম, আর যাই হোক খারাপ হবে না।

তো গতকাল দেখতে বসলাম। দেখতে দেখতে উপলদ্ধি করলাম, মুভিটার কাহিনী শুরুর দিকে একটা ধারায় ছিল। এরপর খাপছাড়া হয়ে গিয়েছে। হুট করে লাফ দিয়ে এক কাহিনী থেকে আরেক কাহিনীতে চলে যাচ্ছে। ডিজাষ্টার মুভি আরও অনেক আছে। ইন্ডিপেন্ডেন্স ডে'ও একটি ডিজাষ্টার মুভি। কাহিনী বিশ্বাসযোগ্য না হলেও মুভিটিতে ঘটনা এমনভাবে ফুটিয়ে তোলা যায়, যাতে বিশ্বাসযোগ্য বলেই মনে হয়। কিন্তু কথায় আছে না, বেশি চিপলে তেতো হয়ে যায়? ২০১২ মুভিটিতে ঠিক তাই ঘটেছে। বেশি চিপা হয়েছে। চিপতে চিপতে সব নষ্ট করে ফেলেছে।

বেশিকিছু বর্ণনা দেওয়ার ধৈর্য্যটুকুও আমার নেই এখন। মেজাজ এখনও খুব খারাপ হয়ে আছে।

কথা হলো, মায়ান ক্যালেন্ডার ২০১২ তে শেষ হচ্ছে জন্যে অনেক জল্পনা-কল্পনার উপর নির্ভর করে এই মুভিটা বানানো হয়েছে। কথা হল, মায়ান ক্যালেন্ডারের সাথে ক্রিশ্চিয়ান ক্যালেন্ডারের কোন সম্পর্ক আছে কি? রাত থেকেই এখন অব্দি অনেক খোঁজাখুজি করেও পেলাম না কোথাও। দুটো পুরোই ভিন্ন জিনিস। মায়ান ক্যালেন্ডার যে সময় শেষ হলো, সে সময় পৃথিবীতে সবকিছু উল্টে গেলো। ধ্বংস হয়ে গেলো সব। সব ডুবে গেলো। এরপর আবার নতুন করে জীবন শুরু হলো। বছর কাউন্ট করা হলো নতুন করে, ০০০১ থেকে। কেন? বছর যদি কাউন্টই করা হয় ০০০১ থেকে নতুনভাবে, পৃথিবী ধ্বংস হয়ে গিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য, তাহলে মানুষগুলো তো এখনও আছে? নাহয় সবকিছুই ধ্বংস হয়েছে, কিন্তু মানুষগুলো এখনও থেকে তো প্রমাণ করছে যে পৃথিবী আছে। তাহলে কেন নতুন করে ০০০১ থেকে কাউন্ট করা হবে? মানুষগুলো তো ২০১২ এর পূর্বের!
যাকগে, যুক্তিহীন কিছু কথা বললাম। তবে আমার সর্বশেষ কথা, মায়ান ক্যালেন্ডারের জন্য তো ক্রিশ্চিয়ান ক্যালেন্ডার শেষ হতে পারে না? দুটো তো আর এক জিনিস নয়?

মোদ্দাকথা, মুভিটি আমার কাছে খুব খাপছাড়া লেগেছে। রোল্যান্ড এমেরিখের কাছ থেকে এমন মুভি আশা করিনি। তবে মুভির স্পেশাল ইফেক্ট ছিলো এককথায় অসাধারণ। ভুমিকম্প দেখে মনে হয়েছিল, একদম বাস্তব! কিন্তু একটা পুরো শহর ঠিক একটা জাহাজের মত করে পানিতে ডুবে যাওয়ার দৃশ্যটা দেখে কেমন যেন লাগলো। ঠিক মানাচ্ছিলো না। মাটি কি নৌকার মত? জাহাজ যেভাবে ডুবতে শুরু করে, ঠিক সেইভাবেই ধীরে ধীরে একপ্রান্ত ডুবে গিয়ে তারপর পুরোটাই ডুবে, এমন? কি জানি!! :|


অনেক কথা বলে ফেললাম। আসলে সইতে পারছিলাম না। উপরে বলা কথাগুলো একান্তই আমার ব্যক্তিগত মতামত। একই মুভি একেকজনের কাছে একেকরকম লাগে। অনেকের কাছে খুঊঊঊব ভালো লাগে। আবার অনেকের কাছে খারাপ লাগে। কেউ মনে কষ্ট না নিলেই খুশি হব।

ভালো থাকুন সবাই।
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×