somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষণমুক্ত বাংলাদেশ গড়তে চাই সামাজিক প্রতিরোধ

২১ শে জুন, ২০১৫ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা ক্রমেই বাড়ছে। ধর্ষকের হাত থেকে শিশু, বৃদ্ধা, রোগী, পাগলী পর্যন্ত রেহাই পাচ্ছে না। সমাজের নিম্নস্তর থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠেও অহরহ ধর্ষণের ঘটনা ঘটছে। এই সহিংসতা আঘাত হানে তার দেহে, তার স্বাতন্ত্র্যতায়, তার সত্তায়, তার আত্মপরিচিতিতে, নিরাপত্তাজ্ঞানে ও মর্যাদাবোধে। প্রবল যৌনাত্মক নিপীড়ন, নির্যাতন ও অত্যাচারের এই বহিঃপ্রকাশ মোটেই গ্রহণযোগ্য নয়। কেননা ধর্ষণের ফলে ধর্ষিতার মনের ভারসাম্য নষ্ট হয়, মনোরোগের লক্ষণ দেখা যায়। তার মধ্যে আত্মপীড়ন, বিষণ্নতা, হীনমন্যতাবোধ, আত্মবিশ্বাস কমে যাওয়া, নিজেকে গুটিয়ে নেয়া, সকল পুরুষের প্রতি অযৌক্তিক ঘৃণাবোধ ইত্যাদি দেখা যায়।

গত ১৩ জুন পঞ্চম শ্রেণিতে পড়ুয়া প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজের এক ছাত্র।ধর্ষকের বিরুদ্ধে ১৮ জুন (বৃহস্পতিবার) গাজীপুরের কালিয়াকৈর থানায় মামলা হয়েছে। রাজধানীর বসিলা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোশাররফ হোসেন তার সাবেক স্ত্রীকে ২৭ ও ২৮ মে মোহাম্মদপুরে ডেকে নিয়ে এক বাসায় রেখে ধর্ষণ করে। ৮ জুন পুনরায় বিয়ের কথা বলে ধর্ষণ করে, বিয়ে করবে না বলে তাড়িয়ে দেয়। ১০ জুন রাতে পুলিশের এক নারী কনস্টেবলকে রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার ৮৬/৩ নম্বর বাসায় আটকে রেখে ৩ বন্ধুকে নিয়ে তার সাবেক স্বামী এএসআই কলিমুর ধর্ষণ করেন।

দেশে যেন এক ধর্ষণের মহোৎসব চলছে। কালীগঞ্জে চারজন সহকর্মী কর্তৃক এক নারী শ্রমিককে পালাক্রমে ধর্ষণ, যমুনা ফিউচার পার্কে কর্মরত গারো তরুণীকে মাইক্রোবাসে ধর্ষণ, জাবিতে ছাত্রীকে যৌন নিপীড়নে অপরাধে এক শিক্ষকের চাকরিচ্যুত, কালিহাতিতে একটি মেয়েকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা, পাবনায় চেয়ারম্যান ও পুলিশের সালিশে ধর্ষককে নির্দোষ ঘোষণা, দিনাজপুরে পুলিশ কর্তৃক ইয়াসমিনের ধর্ষণ, চট্টগ্রামে ধর্ষিত সীমার ধর্ষক ও হত্যাকারীরাও পার পাওয়া, আদালত প্রাঙ্গণে শিশু তানিয়ার ধর্ষিত হওয়া, সেনাকর্তৃক নারী ধর্ষিত হওয়া ইত্যাদি কিসের আলামত? চরম নৈতিক অবক্ষয় ও যৌন সহিংসতা বৃদ্ধির প্রমাণ।

যখন পুলিশের ব্যারাকেও যুবতীর লাশ পাওয়া যায় তখন নারীর অসহায়ত্ব স্পষ্টই ফুঁটে ওঠে। নারায়ণগঞ্জে নিজের স্বামীকে দিয়ে ১২ বছরের শিশুকে দুই দিন আটকে রেখে ধর্ষণ করানো, দিনাজপুরে মা ও মেয়েকে ভাসুর কর্তৃক ধর্ষণ, সেনবাগে নিজ কন্যাকে পিতা কর্তৃক ধর্ষন, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে দুই বোন ধর্ষিত হওয়া, মানিকগঞ্জের শিবালয়ে শুকুর আলী (১৪) কর্তৃক সাত বছরের এক শিশুকে ধর্ষণ, ঢামেকের এক আনসার সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এসবই খারাপ লক্ষণ।

এখন ধর্ষণের শিকার হচ্ছে নানা বয়সী নারী। অপ্রাপ্ত বয়স্ক শিশু কন্যারাও ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) সারা দেশ থেকে গড়ে প্রতিদিনই গড়ে চার-পাঁচজন নারী ধর্ষণের শিকার হয়ে চিকিত্সা্ নিতে আসছেন৷ অনেক সময় ধর্ষিতা কোথাও বিচার চেয়েও পায় না কিংবা চায়তেই পারে না। এমনকি ধর্ষণের দায়ভার ধর্ষিতার উপর চাপিয়ে দেয়ার চেষ্টা চলে। সামাজিক বঞ্চনা এমন যে, একজন অবিবাহিত যুবক কোন ধর্ষিতা নারীকে বিয়ের কথা চিন্তাও করতে পারেনা।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির এক গবেষণা প্রতিবেদনে জানা যায়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) সারা দেশ থেকে গড়ে প্রতিদিন চার-পাঁচজন নারী ধর্ষণের শিকার হয়ে চিকিৎসা নিতে আসছে।

ধর্ষণ প্রতিরোধে করণীয় হচ্ছে, ঘটনার যথাযথ ও দ্রুত বিচার, চাঞ্চল্যকর মামলার ক্ষেত্রে বিশেষ ট্রাইব্যুনালের ব্যবস্থা, সংশ্লিষ্টদের সততার সাথে দায়িত্ব পালন, আক্রান্তদের সুচিকিৎসার বন্দোবস্ত করা, জনগণকে সচেতন করা এবং ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। সম্মিলিত প্রয়াস ও সমন্বিত উদ্যোগই পারে ধর্ষণমুক্ত বাংলাদেশ গড়তে।


সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৫ রাত ১০:২০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×