আমি নই তোর রংধনুর কোন রং,
আমি নই তোর উজ্জ্বল কোন শুকতারা
অথবা ভোরের ফ্যাকাসে মরা চঁাদের কান্না.............
আমি নই
স্বচ্ছ আকাশে উড়ে যাওয়া সোনালী পাখির পালক,
আমি নই
মধ্যরাতে রাজপথের বেহালা হাতে সেই চেনা যুবক,
আমি নই
তারার আকাশে ছুটে চলা ইচ্ছেপূরণের উল্কা,
আমি নই,
মিথ্যেকে রাং্গানো পেন্সিলে আঁকা স্বপ্নালপনা,
আমি নই সেই বাতাস,
রোদেলা মাঠে তোকে একলা ফেলে যায় আচমকা,
আমি নই সেই সাহস,
দেখাবে তোকে বসন্তের লাল-নীল রং-এর ছলনা
অথবা আমি শুধুই জমে থাকা শুভ্র আলোর বন্যা..................।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৯ রাত ৮:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




