দৌড়
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতিদিন দুশ কিলোমিটারের জন্য যদি তিন ঘণ্টা আর মাঝে আট ঘণ্টা গবুষেনা, অন্যের পাকা ধানে মই দেয়া বা অন্যের গা থেকে চর্বি কমিয়ে মডেলদের মত লীন(lean) করতে গোলটেবিল আলুচনা বাবদ খরচের সাথে নিদ্রাদেবীর কাছে সাত ঘন্টা সময় দিয়ে দিনের বাকি যে চারটা ঘণ্টা চলে যায় দৈনন্দিন দৈহিক উইটিলিটি, কিচেন রুম, সুদূরে কারো অপেক্ষার অবসান ঘটনো, সারাদিনের কাজের হিসেব প্রাতিষ্ঠানিক ভাষায় লিখে রেখে একটু সামুর পাতায় ঘুম জোড়ানো চোখ বোলানো বা কিছু লিখতে গিয়ে ঘুমিয়ে পড়া অথবা অন্তর্জালে পাঁচ-দশটা উত্তর-প্রত্যুত্তর দিতে দিতে সপ্তাহন্তে যে দুদিনকে আপনি বিলাসী হয়ে বলেন 'হলিডে' যা আমার মত অভাগার কাছে মাস খরচের চাকা ঘোড়ানোর জন্যে 'কামলা ডে' পালন করতে গিয়ে এই যদি হয় গত ছয় সপ্তাহের চিত্র আর সাথে আগামী দশ সপ্তাহ যদি একই হিসেব চলতে থাকে তাহলে যতই কেমনে কি, খেলুম না বলি তারপরও যখন সোমবারের ভোর পাঁচটায় কুচ্ছিত যন্ত্রের মত কানের পর্দা ফাটিয়ে মুঠোফোনটা বেজে উঠে ঠেলা মেরে এই শরীরটাকে নতুন আরেকটা সপ্তাহের শুরু করার তখন কোথায় পড়ে থাকে সামুর পাতা , খোমাখাতায় কারো প্রশ্ন অথবা অন্তর্জালে কারো অপেক্ষা-সব ফেলে দেই এক লম্বা দৌড়.....................তারপরও ছুটন্ত ট্রেনে বা কফি হাতে লাঞ্চের পরে কোন কোন মুহূর্তে আফসোস করি এবারও পড়া হল না মিলটন দার নতুন কবিতা,জানা হল না কোন শ্রাবণের সন্ধ্যা এলো কিনা অথবা সাজিপু,অপসরাপুদের নতুন কোন লেখা বা শামসীরে ভ্রমনকাহিনী-তখন ভাবি - 'আহা জীবনটাকে একটু ছন্দে আনতে কত কিছুই না ফেলে আসছি'।
৩০৫,ব্যলকনি
১০,০১,২৯
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন