শান্তি নিকেতনে বেড়ে ওঠা শাহানা বাজপেয়ীর প্রথম এ্যালবাম বাজারে এসেছে। তাঁর এই এ্যালবামটিতে রয়েছে রবীন্দ্রনাথের 10 টি গান। আমরা অনেকদিন ধরে শুনছিলাম যে, এ্যালবামটি বাজারে আসবে কিন্তু আসি আসি করে অনেকদিন! গতবছরের বই মেলায় শাহানার সাথে কথা হলে তিনি বলেন অর্ণবের ব্যস্ততার কথা । তখন অবশ্য বাংলার 2য় এ্যালবাম প্রকাশের প্রস্তুতি চলছিল। একতারা থেকে প্রকাশিত একটি মিক্সড এ্যালবামে শাহানার ' আমার নিশিথ রাতের বাদল ধারা' গানটি শুনে প্রচলিত রবীন্দ্র সঙ্গীত ধারার বাইরের কিছু মনে হয়েছিলো। প্রকাশিত রবীন্দ্রসঙ্গীতের এ এ্যালবামে শাহানা সচেতন থেকেছেন গায়কি ঢং ও শুদ্ধ উচ্চারণের বিষয়ে। আমরা শাহানাকে বিভিন্ন টিভি সিরিয়ালের টাইটেল সং-এ শুনেছি, যেটা অসাধারণ ছিলো। নতুন করে পাবো বলে এ্যালবামটিতেও শাহানা একটু ব্যতিক্রম আমেজ আনতে চেয়েছেন।
এ্যালবামটিতে যে গান গুলো আছে- ঐ যে ঝড়ের মেঘে, মোর ভাবনারে, এতোদিন বেসেছিলাম, তোমার খোলা হাওয়া, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, কোন পুরাতন প্রাণের টানে ইত্যাদি।
শাহানার মতে, 'আমি শুধু গায়কি ঢং নয়, চেয়েছি রবীন্দ্র সঙ্গীতের ভেতরকার শক্তিকে গানের মাধ্যমে প্রকাশ করতে।'
সবগুলো গানের সঙ্গীত আয়োজনে ছিলো ' সে যে বসে আছে খ্যাত', শাহানার জীবন সঙ্গী অর্ণব।
আশা করছি, রবীন্দ্র সঙ্গীত বিমুখ তরুণ প্রাণেরা অর্ণব-শাহানার এই চেষ্টাকে সাধুবাদ জানাবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০