আমার যতোটুকু সামর্থ্য দিয়েছি,
বিনিময়ে পেয়েছি আঘাত!
শুধু কি এই ছিলো আমার,
অবোধের পুরস্কার!!
আমি জানতাম, আমি জানতাম
তোমাকে পাবোনা,
সুহৃদ আমার,
তবু হৃদয়ঘনিষ্ট হয়ে থেকো বারবার।
মনে পড়ে তোমার অব্যক্ত কথামালা,
ড্রইং রুমে আরাম কেদারে বসে টিভি দেখা,
সবাই বলতো এটাই ভালো,
আসলে ছিলো সময়ের অপচয়!
কারণ আমি জানি,
তোমাকে পাবোনা,
সুহৃদ আমার,
তবু থেকো হৃদয়ের কাছাকাছি, সবসময়।
সময় কি সব ভুলিয়ে দিবে?
বলেছিলে, রাখবে আমায় মনে;
আর কোনো কথা নেই,
তর্কের নেই দরকার!!
.......সুহৃদ আমার।
বিঃদ্রঃ আইরিশ ব্যান্ড ' ক্র্যানব্যারিজ'- এর গান ' নো নিড টু আরগিউ' -এর অনুবাদ। গানটি এক কথায় চমৎকার।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০০৭ রাত ২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




