বৃষ্টি নির্বাচিত কথামালা - ৭
- শ্রী দা, প্রতিদিন ডেস্কটপে নতুন নতুন ছবি রাখো, আজকের ছবিটা কার?
-জন লেননের।
- জন লেনন, মানে বিটলস্ !
- হ্যাঁ!
- ওর বার্জার পেইন্টের এ্যাডটা দারুণ লেগেছে।
- জন লেননের বার্জার পেইন্টের এ্যাড!!
- আমাকে তাহসান কাল ফোন করে বলছিলো, জিঙ্গেলটা নাকি জন লেননের ইমাজিন গান থেকে বানানো।
- হ্যাঁ! তাই বলো!
- জন লেনন কি তোমার প্রিয়?
- না!
- তাহলে ছবিটা ডেস্কটপে রেখেছো যে!
- অপ্রিয় মানুষের ছবি ডেস্কটপে রাখা যাবে না , এমন কোনো সাংবিধানিক এ্যাক্ট আছে কোথাও?
- তাহলে রেখেছ কেন?
- জন লেননকে অনেকটা কালা মিয়ার মতো লাগে। কালা মিয়ার ছবি পেলাম নাতো- তাই লেননের ছবি রেখেছি।
- কালা মিয়া!!
- বিখ্যাত শাহ্ আবদুল করিমের শিষ্য। ফোক সিঙ্গার। ওর একটা গান আছে-
কামনার রঙ্গে রাঙ্গাইলি বন্ধুয়া,
থাকলি রঙ্গের ওপারে,
পিরীতির কাসন্দ মাখাইলি,
চাইখা দেখলি না রে!!..........
মিনটির মুখ কাচুমাচু। গানের কথার কি ধরন! একগাল বিব্রত হাসি হেসে মিনটি চলে গেল। শ্রীর খুব হাসি পেল। আসলে মিনটির অদ্ভুত সব প্রশ্নের উত্তর দিতে দিতে শ্রী ক্লান্ত। যে কারণে শ্রী অদ্ভুত ভাবেই মিনটির প্রশ্নের উত্তর দেয়ার কৌশলটা রপ্ত করে ফেলেছে।
জন লেননের সাথে কালা মিয়ার বুশ-ক্যাস্ট্রো ফারাক। অবশ্য দুজনই শ্রীকে মাতিয়ে রাখে। আর কালামিয়ার রঙ্গের গানটা শ্রীর বানানো। কালা মিয়ার এরকম কোনো গানই নেই। শ্রী এবার ফিক্ করে হেসে ওঠে।
২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই
এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন
আহা! ছবি।
কত দিন হয়ে গেলো....................
এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................
ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।
আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।
---------------------------------------------------
---------------------------------------------------------------
------------------------------------------------------------------






শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে
মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন
কারণে অকারণে ছবি
আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।