থানা, প্রশাসন, সচিবালয় সংলগ্ন ফুটপাতে দাঁড়িয়ে করেছি প্রস্রাব।
জরিমানা দিয়েছি, তবু নিয়েছি অপরাধের অপার আনন্দ।
আমি রক্তমাখা হাতে বাস স্টপেজে দাঁড়িয়ে ছিলাম
মহাখালী। বোরখা পরিহিতা পতিতা আর নেশাগ্রস্ত পকেটমারের সারিতে।
গন্তব্য টাঙ্গাইলের এনায়েতপুর।
আমি ক্লান্ত, জলজ্যান্ত প্রাণ করতে বধ!
আমি ক্লান্ত নই, রক্তচোষা মহামানব সাজাই আমার শখ!
আমি এসেছি খুনের মিশন নিয়ে, রক্ত নিয়ে খেলি হোলি!
জীব-জন্তু-গাছ-গাছালি-মানুষ মারা কায়দা জানি, মৃতের কানাগলি।
আমি রক্তমাখা হাতে পৌঁছে গেছি এনায়েতপুর।
১৬ বছর ধরে শিকলবদ্ধ বালক জুয়েল,
এসেছি তারই নিতে প্রাণ!
চিড়িয়াখানার জিরাফের রক্ত হাতে মেখে
এসেছি ঘটাতে আজ- শিকলের বন্দী-অবসান।
চিড়িয়া জুয়েল, আজ ভিক্ষে দে তোর নিরর্থক প্রাণ!
খুনির বিজয়ে হোক সব শিকলের বন্দী অবসান।
পড়ুন, দু:খ করুন ( কবিতাও লিখতে পারেন), ভুলে যান এবং নিজের কাজে ব্যস্ত হোন :
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



