somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনর্থদর্শী
কলেজপড়ুয়া, সাহিত্যপ্রেমী। মূলত কবিতা লেখাই পছন্দ। সদ্য ব্লগারু। ভিতর থেকে না এলে কদাচিৎ লিখি। ফেসবুক প্রোফাইল: https://m.facebook.com/samya.roy.77/

শেষ রাতের কথোপকথন

২৭ শে জুলাই, ২০১৬ রাত ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শহর ঘুরে ঘুরে ফিরি,
আপনমনে খুঁজে বেড়াই তার ফেলে যাওয়া উপস্থিতি,
পথের মোড়কে।

-"কে সে?"
কেউ নয়, তবে সে আমার বড়ো প্রিয়,
এইটুকু তার পরিচয়,
এর বেশি কোনোদিন, জানার চেষ্টা করিনি।
-"নাম কি তার?"
নাম নেই, ছিলও না বোধহয়,
শব্দে তাকে বাঁধতে পারিনি কখনো,
অনেক চেষ্টা করেও হার মেনেছি শেষে।
-“ছবি কি আছে?”
না, তবে মনে মনে এঁকেছি তাকে,
অনেক যত্ন নিয়ে,
হালকা ধূসর রঙে।
-"কেমন তার উপস্থিতি?"
গাঢ়, যেন বাকি সব ধুয়ে দেবে বলেই সে আসে বারে বারে।
-"কেমন তার ছোঁয়া?"
অনেক গভীর,
এক স্পর্শে ছুঁয়ে ফেলে গোপন হৃদয়।
-"তার বিস্তার কতটুকু?"
চারিদিকে,
নাম নেই, ছবি নেই, অথচ
অস্তিত্বে আছে তার বিস্তার,
অতি প্রবল-তাকে আমি চোখ বুজলেই অনুভব করি।
-"কাটানো মুহূর্তগুলো কেমন?"
এলোমেলো, সব এলোমেলো,
দুই চোখ যেন সীমাহীন অতীতকে ছুঁয়ে যায়,
চুলের বাঁধনে যেন এ পৃথিবীর না শেষ হওয়া গল্পেরা বোনা,
অনুভবে সুর বাজে না, একরাশ নীরবতা থেকে যায় শুধু।
-“তার কি মুখ মনে পড়ে?"
তাকে দেখেছি আমি বহুদূর থেকে
শৈশবের হালকা সাদা আলোয় আজো তার সাদাসিধে মুখ মনে পড়ে।
-"তবে এখন কি করবে?"
ভেবে রাখি নি আমি,
তবে যখনই সে কোনোদিন,
নিজের খেয়ালবশে বার্তা পাঠাবে
আমি ছুটে যাবো ওর কাছে
সব কলঙ্ক নির্দ্বিধায় গায়ে মেখে
নতজানু হবো ওর সামনে,
কাঁটার মুকুটে
হোক অভিষেক,
আমি হেসে হেসে মিলিয়ে যাবো সময়ের স্রোতে।


সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৩:৪০
১০টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×