somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা আমাদের প্রানের ভাষা ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের জন্মভূমির মতো মাতৃভাষাও আল্লাহর দান ।নিজের ইচ্ছায় যেমন কেউ কোন এলাকায় জন্ম লাভ করতে পারেনা । তেমনি মাতৃভাষাও কেউ বাছাই করে নিতে পারেনা ।যে মায়ের কোলে মহান স্রষ্টা যাকে তুলে দিয়েছেন , সে মায়ের ভাষাই তাকে শিখতে হয়েছে ।অর্থাৎ সব শিশুর মায়ের ভাষাই তার মাতৃ ভাষা ।
মানুষের জীবনে ভাষা এক মুল্যবান সম্পদ ।ভাষাকে ভিত্তি করে মানুষ সমাজ সৃষ্টি করেছে। সমাজ জীবনে একের সঙ্গে অন্যের যোগাযোগ ও সহযোগিতার শ্রেষ্ট মাধ্যম ভাষা । ভাষা আছে বলেই মানুষ অন্যান্য জীব জন্তুর তুলনায় শ্রেষ্ঠ হতে পেরেছে । যে কোন কিছু বুঝার ক্ষেত্রে মাতৃভাষার অনুষঙ্গ একান্ত আবশ্যক । তাই মাতৃভাষাকে অস্বীকার শুধু অসম্ভবই নয় রীতি মত আত্ন ঘাতিরই শামিল ।
কেবল বস্তুবাদী দৃষ্টি কোন থেকে নয় , ধমীয় দৃষ্টি ভঙ্গি থেকেও এটি সমান গুরুত্বের দাবীদার । দুনিয়া ও আখিরাতের কল্যানের জন্য, পথহারা মানুষদেরকে সুপতে আনতে যুগে যুগে আল্লাহ তালা যে সকল নবী রাসুল পাঠিয়েছেন , তাদের প্রত্যেকেরই প্রচার বা দাওয়াতি মিশনের মাধ্যম ছিলো মাতৃভাষা ।এমন কোন নবী পাওয়া যাবেনা যিনি জাতিকে অন্য কোন ভাষায় দাওয়াত দিয়েছেন । মাতৃ ভাষার প্রতি ইসলামের গুরুত্ব কতটুকু ।পবিত্র কুরআনে সে পসঙ্গে বলেছে । আমি প্রত্যেক রাসুলকেই তার নিজের জাতির ভাষা সহকারে প্রেরন করেছি । যাতে তাঁরা স্ব-স জাতীর কাছে সুস্পষ্ট ও বিশদ ভাবে দ্্বীনি দাওয়াত প্রচার করতে পারেন । (সুরা ইব্রাহীম 14:4 ) মাতৃ ভাষার উপর গুরুত্ব দিয়ে কোরআনে আরো আয়াত আছে ।
রাসুল (সঃ) মাতৃভাষার দক্ষতা অর্জনের উপর গুরুত্ব দিয়ে আরও বলেন , আমি আরবদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ভাষী ও শ্রেষ্ট প্রাঞ্জল ভাষী ।
ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, বাহন উপযুক্ত না হলে কেউ তার অভীষ্ট লক্ষ্যে পৌছতে পারেনা ।লক্ষ্য লাভ করতে গেলে সাহিত্যের বাহন উপযুক্ত হওয়া চাই ।সে বাহন মাতৃভাষা । অতএব , ব্যাক্তির উন্নতির মধ্যদিয়ে যদি দেশ ও জাতিকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে হয় এবং যদি ইসলাম এর দাওয়াত সঠিক ভাবে দিতে হয় , তাহলে আমাদেরকে অবশ্যই মাতৃভাষার মাধ্যমে এগিয়ে যেতে হবে ।
ডঃ মুহাম্মদ শহীদুল্লার ভাষায় , মাতৃ ভাষাকে অবজ্ঞা করে ধর্মীয় ও সামাজিক কোন দিকে উন্নতি অগ্রগতি সম্ভব নয় । রাষ্ট ভাষা ওমাতৃ ভাষা অভিন্ন হলে দেশের ও জাতির উন্নতির পথ সুগম হয় ।ভিন্নাবস্থায় সেরূপ হতে পারেনা । কেন না জাতীয় ঐক্যের মুল ভাষার একতা ।যে জাতি মতৃভাষাকে অবজ্ঞা করে, সে জাতির ধীরে ধীরে অধঃপতন হয় । আর যে ব্যক্তি মাতৃ ভাষাকে অবহেলা করে, সে কাল পরিক্রমায় সমাজচু্যত হয়ে পড়ে ।
একুশে ফেঃ বাঙ্গালী জাতির কাছে শহিদের রক্তস্লাত ভাষা আন্দোলনের বিজয় স্মারক । এ দিনটি এক দিকে যেমন শোকের স্মৃতি বাহী, অন্য দিকে তেমনি মহান বিজয়ের বার্তাবহ ।প্রাচীন কাল থেকে বাংলা ভাষার বিরূদ্ধে ষড়যন্ত্র চলে এসেছে । সেন আমলে বাংলা ভাষা চর্চা কারীদের সতর্ক করে বলা হয়েছিলো ,এ ভাষার চর্চা করলে বৌরব নামক নারকে স্থান হবে । বলা বাহুল্য , পৃথিবীতে প্রায় 6হাজার মাতৃভাষা রয়েছে । এদের মধ্যে বাংলাই এক মাত্র মাতৃভাষা , যার মযর্াদা আদায়ের জন্য মানুষকে প্রান দিতে হয়েছে । বুকের তাজা রক্তের বিনিময়ে প্রতিষ্টিত করতে হয়েছে মাতৃ ভাষার দাবিকে দুনিয়ার ইতিহাসে এ এক নজির বিহীন দৃষ্টান্ত ।
কিন্তুবর্ত্তমানে আমরা ভিবিন্ন ক্ষেত্রে দেখতে পাই, আমাদের এই ঐতির্যব্যাহি ভাষাকে আমরা কেউ কেউ অপব্যাবহার করছি ।এই বল্গেও দেখা যায় অনেকে অনেক খারাপ মন্তব্য করে পোষ্ট করেন । এবং ইয়াহু বাংলাদেশি চাটিং রুমে দেখা যায় । এই মহান ভাষা নিয়ে আমরা কি করতেছি । বিদেশি যারা বাংলা বুঝতে পারেন , তারা আমাদের এই সব দেখে কি মনেকরেন । তাহা কি আমরা কখনো ভেবে দেখেছি । এই মর্জাদা পুর্ন ভাষা নিয়ে , আমাদের এই রকম ব্যাবহার মোটেই উচিৎ নয় ।
আল্লাহ তালা আমাদেরকে মাতৃভাষায় দক্ষতা অর্জনের তাওফীক দান করুন ।আমাদের মাতৃভাষা বাংলার জন্য যারা তরতাজা রক্ত বিলিয়ে দিয়েছেন , সেই সকল ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি ।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ২:০৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×