এত পড়ে কি হবে?
একদিন তো মরেই যাব
সামনে একখানা Junquiera আর একখানা আরিফ গাইড। হিস্টোলজি নামক মহাপ্যারাদায়ক বিষয়ের প্র্যাকটিকাল খাতা পূর্ণ করতে হবে।
এমন একটা জীবনে এসেছি, যেখানে, প্রত্যেকটা শব্দ মনে রাখা লাগে।
ভর্তি পরীক্ষার আগে, প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা শব্দ ছিল একেকটা ইনফো, পরীক্ষায় আসবে না কি। আর, এখন, বই এর প্রত্যেকটা শব্দও মনে রাখা লাগে, একটা মিস হয়ে গেলে যদি ডায়াগনোসিস মিস হয়ে যায়!
কখনোই টেবিলের সাথে লেগে থাকা ছাত্র ছিলাম না, এখনো পারিনা। তারপরেও থাকা লাগে।
যাহোক, ধান ভানতে শিবের গীত অনেক গেয়ে ফেলসি, মূল কথা হচ্ছে, জীবনটা হিস্টোলজি খাতার মত হয়ে যাইতেসে,
ছবি আঁকতে পারলে কালার খুঁজে পাইনা, কালার খুঁজে পাইলে ছবির Shape ঠিক হয় না
বি.দ্রঃ বারবার হিস্টোর নাম নিচ্ছি, যাদের এটা জানা নাই, তাদের উদ্দেশ্যে, এটা হছে কোষবিদ্যার একটা পার্ট, বিভিন্ন অংশ থেকে কোষ নিয়ে, মাইক্রোস্কোপে নিয়ে দেখা হয় এই বিষয়টাতে।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



