ভ্যান চালিয়ে সংসার চালায় কিশোর ফারুক
৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যে বয়সে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার কথা, সে বয়সেই ভাগ্যের নির্মম পরিহাসে লেখাপড়ার সময়টুকু বাদে লেখাপড়া আর সংসার চালানোর খরচ যোগাতে কঠিন পরিশ্রমের কাজ ভ্যান চালাতে হচ্ছে ফারুককে। ফারুকের বাড়ি উপজেলার জাহাপুর ইউনিয়নের দাড়িরপাড় গ্রামে। তার পিতার নাম আঃ রাজ্জাক শেখ। বয়স ১৩ বছর। সে দাড়িরপাড় দাখিল মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্র। তারা তিন ভাই, দুই বোন। বড় ভাই বিয়ে করে অনেক আগে সংসার ছেড়ে অন্যত্র চলে গেছেন। বড় বোনেরও বিয়ে হয়ে গেছে। ভাইদের মধ্যে ফারুক মেঝো। বাবা, মা, ছোট ভাই ও ছোট বোনকে নিয়ে ফারুকের সংসার। বাবা পঙ্গু। তাই সংসার চালাবার মতো কোনো লোক সংসারে না থাকায় এ কঠিন দায়িত্ব এখন কিশোর ফারুকের কাঁধে। বাবা, মা, ভাই, বোনদের মুখের দিকে চেয়ে মাদ্রাসা থেকে ফেরার পর যখন তার খেলাধুলা করে বেড়াবার কথা তখনই ফারুক সংসার আর নিজের লেখাপড়ার খরচ যোগাতে ভ্যানগাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে যায়। ভ্যান চালিয়ে নয়, ফারুক লেখাপড়া শিখে বাবা, মা, ভাই, বোনদের মুখে হাসি ফুটাতে চায়। তাই ফারুক কঠিন এবং জীবনের ঝুঁকি নিয়ে আর ভ্যান চালাতে চায় না। সমাজের বিত্তবানদের কাছে ফারুকের আকুল আবেদন, তারা যেন তার লেখাপড়ার সাহায্যে এগিয়ে আসেন।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১২ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুন