চারিদিক নিস্তব্ধ মৃদু মৃদু বায়
অমন মিষ্টি করে কে গান গায়,
তাকে আমার অন্তরিক্ষে চায় ৷
মানিবনা শঙ্কা কাটা শয্যার দার,
তারে করিতে চাই আপনার৷
জ্বালাইবো দীপ্ত শিখা মোনে
হইলে সে আমার,
পালাইয়া যাবো দুই জনে ৷
ছায়া ঘেরা জঙ্গলে গড়িব ঘর
সে হবে কণে আর আমি,বর
দেখবো চাদের মিতালী হাসি
মনের সুখে বাজাবো বাঁশি ৷
দুর থেকে বয় দক্ষিণের হাওয়া,
তার কাছে শুধু একটিই চাওয়া ৷
লও যদি তুমি সঙ্গে,
থাকিবোনা আমরা দু জন বঙ্গে ৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

