বেশ কয়েকদিন ধরেই এই ব্লগে শাহবাগের আন্দোলনের সাথে আমি জরিয়ে পড়েছি।
কি ভাবে ঢেউয়ের পর ঢেউ এসে এই চত্বরটাকে জনসমুদ্রের চেহারা দিয়েছে তা ব্লগ পড়তে পড়তে জেনেছি। শাহবাগ চত্বরটা কোথায় তাও জেনেছি। না আমি বাংলাদেশে কোনোদিন যাইনি - যাবার সৌভাগ্য হয়নি। কিন্তু ব্লগের লেখা পড়তে পড়তে নিজেকে আমি শাহবাগের একপ্রান্তে আবিষ্কার করি রোজ। লক্ষ কন্ঠের স্লোগানের গর্জন শুনতে পাই। লাকি আক্তার-কে দেখতে পাই মাউথপিস হাতে নিয়ে নিরন্তর স্লোগান দিতে- সেই স্লোগানে দুলে উঠছে লক্ষ কন্ঠ। অবাক হয়ে ভাবি- এই তরুণ-তরুণীরা এত শক্তি কোথায় পায়।
তরুণদের কথা না হয় বাদ দিলাম - হাজারো তরুণীরা এসে খোলা রাস্তায় দিন রাত্তির পার করে দিচ্ছে - ভাবতে অবাক লাগে। শুধু কি স্লোগান - বিশাল বিশাল জাতীয়পতাকা হাতে হাতে ঘুরছে - আমি দেখতে পাই - ছোটো ছোটো ছেলেমেয়েরা সার সার প্লাকার্ড হাতে নিয়ে দাড়িয়ে আছে - "রাজাকারের ফাঁসি চাই"। আমি আপ্লুত হয়ে যাই - নিজেকে এদের সাথে একাত্ম করে নিই রোজ। আমি শুনতে পাই হাজারো কন্ঠের গান - তারা দেশটাকে ভালবেসে রোজ গান গাইতে আসে। আমিও এদের সাথে গলা মেলাই প্রতিনিয়ত যেমন মেলাতাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় -"দি্যেছিতো রক্ত - "।
আমি প্রতিদিন ফিরে যাই ৭১-এ মুক্তিযুদ্ধের কালে - আমি তখন কলেজে পড়ি - আমাদের এই সীমান্ত শহরে আশ্রয়হীন মানুষের ঢল নেমেছিল । আমাদের সরকার যথাসাধ্য চেষ্টা করেছিল এই নিরন্ন মানুষগুলোর মুখে দু'মুঠো অন্ন যোগতে। আমি দেখেছি মুক্তিযোদ্ধাদের - তারা দিনের বেলায় আমাদের শহরের সীমান্তে বিশ্রাম নিতেন আর রাতের বেলায় খান সেনাদের সাথে যুদ্ধে করতে যেতেন । প্রায় প্রতিদিন সকালে দেখতাম একজন- দু'জন মুক্তিযোদ্ধাকে কমে যেতে - শুনতাম তারা শহীদ হয়েছেন। কি অবলীলাক্রমে মুক্তিযোদ্ধাদের বলতে শুনতাম শহীদ হওয়াটা কত গর্বের। আবারো দেখতাম কয়েকদিনের মধ্যে প্রায় বাচ্চা-বাচ্চা ছেলেরা আসছে গেরিলা হয়ে - এরা গেরিলা যুদ্ধে দুরন্ত ছিলেন।
আমি চুড়ান্তভাবে অবাক হয়ে ভাবি - এই তরুণ-তরুণীরা মুক্তিযুদ্ধ দেখেননি- মুক্তিযুদ্ধের গল্প শুনেছেন প্রবীনদের কাছে - শুনেছেন পিতা-মাতার কাছে - অথবা ইতিহাস পড়ে জেনেছেন - পড়েছেন গল্প উপন্যাসে- নাটকে-সিনেমায় দেখেছেন ।
সে যাক ফিরে আসি শাহবাগে - আমি নিজে সবার সাথে এক লাইনে দাড়িয়ে খাবার খেয়ে নিলাম - খাবার যে কোথা থেকে আসছে কেউ জানেনা। আমি বুঝতে পারছিনা বুকের কোন গভীরে লুকিয়ে ছিল দেশের প্রতি এদের ভালবাসা। কারণ এদেরতো এখন নিজেদের সফল ভবিষ্যত নিয়ে ভাবার কথা। এদের ডাকে সাড়া দিয়েছে সারা দেশ ।
(ক্রমশঃ)
আলোচিত ব্লগ
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ধূ ধূ প্রান্তরে শহর পত্তন হলো সেদিন। আর সেখানে এই কফি শপ।

[link|https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30390913|ছবি ব্লগ - ২... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।