somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ রিভিউঃ 'কোথায়?'

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটির শুরু ২০০৮ সাল থেকে। আর, ব্লগ পড়ার অভ্যাসও বলতে গেলে তখন থেকে। আসলে বলতে গেলে পত্রিকা পড়ার বিকল্প মাধ্যম হচ্ছে ব্লগ। এমনো অনেক দিন যায়, যেদিন অন্যসব কাজ বাদ দিয়ে কেবল ব্লগ নিয়েই পড়ে থেকেছি।প্রিয় ব্লগের যদি তালিকা করি তাহলে হয়তো বেশ বড়ই হয়ে যাবে। তবে বিশেষ করে যে ব্লগগুলো পড়ি সেগুলো হল... সচলায়তন, টেকটিউন্স, টেকটুইটস, সাম-হোয়ার-ইন-ব্লগ, আমার ব্লগ, প্রিয় টেক ইত্যাদি। এছাড়া আরো অনেক ব্যক্তিগত ব্লগও আছে। তবে আমি মূলত ব্লগ রিডার..... ভালো লিখতে পারি না বলে তেমন একটা লেখা হয় না।
বিভিন্ন ব্লগে ঘোরাঘুরির সাথে সাথে, আর একটা জিনিসে চোখ বুলাই। সেটা হল, ব্লগের ফিচার। সব ব্লগেই দেখতে চেষ্টা করেছি, তাদের কি এমন বিশেষ ফিচার রয়েছে। তাদের কি এমন ইউনিক বৈশিষ্ট। চিরায়ত নিয়মে এই ব্লগ ভ্রমনে বের হয়ে আজ চোখে পড়লো এমনই একটা ব্লগ। তাদের এমন দুইটা ফিচার চোখে পড়লো যা একেবারেই নতুন কিংবা আমার চোখে এর আগে পড়ে নি। আর সেই ব্লগটির নাম ‘Kothay?’(http://kothay.com).
‘কোথায়’ নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে তিনটা জিনিসটি চোখে পড়লো তা হল,
• লোকেশন বেজড ব্লগিং (Location Based Blogging)
• মোস্ট ভোটেড ব্লগিং ফিচার (Most Voted Blogging Feature)
• মোস্ট কমেন্টেড ফিচার (Most Commented Feature )

লোকেশন বেজড ব্লগিং-
এই ফিচারটা আমার কাছে বাংলা ব্লগ সাইট গুলোর মধ্যে একেবারেই নতুন মনে হল। এর মাধ্যমে একজন ব্লগার চাইলে তার লোকেশন ম্যাপে সিলেক্ট করে দিতে পারবে। কিংবা, কোন যায়গা বা কোন মার্কেটের উপর ব্লগিং করছেন সেটাও সিলেক্ট করে দিতে পারবেন। ‘কোথায়’ এর এই ফিচারের সব চেয়ে ভালো দিক হল, যখন একজন ব্লগার তার একটি ব্লগে লোকেশন সিলেক্ট করে দেবেন, তখন অন্য রিডাররা সেটা দেখার সাথে সাথে ওই জায়গার উপরে বেসিক একটা ধারনা পেয়ে যাবেন। এবং, পরবর্তিতে যদি কেউ সেই জায়গার যেতে চায় তাহলে, ম্যাপে জায়গাটা লোকেট থাকার কারনে তার যেতেও অনেক সুবিধা হয়। ছোট্ট একটা উদাহরণ দিয়ে ব্যপারটা আরো সহজে বোঝানো যায়.... যেমন, আপনি কোথাও ঘুরতে গেলেন। ঘুরে এসে ভাবলেন, আপনি সেই জায়গার উপর একটা লেখা ব্লগে পোস্ট করবেন। আপনি যথা নিয়মেই আপনার লেখা লিখে দিলেন। সেখানে কি কি আছে। কোন কোন মার্কেট আছে, সে মার্কেটে স্পেশিয়ালি কোন প্রোডাক্ট ভালো পাওয়া যায়, সবকিছুই উল্লেখ করে দিলেন। কিন্তু এর সাথে যদি ওই জায়গার লোকেশন যদি কোন ম্যাপে লোকেট করে দিতে পারেন তাহলে ব্যপারটা আরো সহজ হয় রিডারদের জন্য। কারন, কেউ যখন আপনার লেখাটা পরবে আর ম্যাপেও ওই জায়গার লোকেশন দেখাতে পাবে তখন ওই জায়গা সম্পর্কে পাঠকের একটা স্বচ্ছ ধারণা জন্মাবে। তেমনি করে, পরবর্তিতে কেউ সেখানে যেতে চাইলে তার জন্য যাত্রাটাও অনেক সহজ হবে।

মোস্ট ভোটেড ব্লগিং ফিচার -
এতে করে কোন ব্লগে রিডাররা ভোট করতে পারবে। এবং সেই ভোটের উপর ভিত্তি করেই, একজন ব্লগারের র্যাংিকিং নির্ধারিত হবে। এতে করে, ওই ব্লগের ভালো ব্লগারদের সহজেই মার্ক করা সম্ভব হয়।

মোস্ট কমেন্টেড ফিচার-
এই ফিচারের মাধ্যমে ব্লগের সাইড-বারের একটা অংশে যে ব্লগগুলতে সবচেয়ে বেশী কমেন্টস হয়েছে সেগুলো আলাদা করে দেখা যাবে। এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হল, সবচেয়ে জনপ্রিয় লেখা গুলোকে খুব সহজেই আলাদা করা যায়।
আপাতত ‘Kothay ?’ এর স্পেশাল ফিচার এই তিনটাই চোখে পড়লো।

আর কমন যে ফিচারগুলো চোখে পড়লো সেগুলো হল....
• ব্লগে মন্তব্য করা।
• ট্যাগিং (Tagging )
• ট্যাগ ক্লাউড (Tag Cloud)
• মোস্ট কমেন্টেড (Most Commented)
আর হ্যাঁ... ‘Kothay’ এর পেইজ লোডের স্পিড বেশ ভালো মনে হল।
সর্বপরি, ব্লগিং প্লাটফর্ম হিসেবে ‘Kothay’ কে বেশ ভালোই মনে হল। চাইলে আপনারাও ‘Kothay’ থেকে ঘুরে আসতে পারেন।
Kothay এর এড্রেস- http://kothay.com
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×