somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২টি ডাবল সেঞ্চুরী দেখার বিরল সৌভাগ্যের অপেক্ষা

১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শ্রীলংকার গল টেস্টে স্বাগতিক দলে বিরুদ্ধে আমাদের আশরাফুল আর মুশফিকের দুর্দান্ত পারফর্মেন্সে দেশবাসী নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। বাংলাদেশের সব ক্রিকেট প্রেমির মতো ২টি ডাবল সেঞ্চুরী দেখার বিরল সৌভাগ্যের অপেক্ষায় আছি আমিও।

আনন্দের বিষয় বাংলাদেশের ক্রিকেটের আশার ফুল আশরাফুলের ব্যাটে আবারও রান ভর করেছে। ১৮৯ রান করে দ্বিশতকেরও দোরগোড়ায় রয়েছেন সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান। তার সঙ্গী টাইগার লিডার মুশফিকও এ মুহূর্তে হয়ে উঠেছেন দুর্ধর্ষ। তৃতীয় দিন শেষে তার ব্যাট থেকে রান এসেছে ১৫২। আগের দিনের ধারাবাহিকতা আর ধৈর্য্য ধরে রাখতে পারলে নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটে এক ম্যাচের এক ইনিংসে দুটি ডবল সেঞ্চুরির অবিস্মরণীয় রেকর্ড যোগ হবে বলে আমার ধারণা।

তৃতীয় দিন সকালে আশরাফুল যখন ৬৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামে অনেকের মতো আমারও মনে সন্দেহ ছিল আগের দিনের সেই আশরাফুলকে আজ দেখা যাবে কি না। কিন্তু সে সবার চিন্তাকে ভুল প্রমাণ করে জীবনের সেরা ইনিংসটি খেলেছেন আশরাফুল । শুধু তাই না, সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ উন্নত একজন ব্যাটসম্যান হিসেবে উইকেটে হাজির টেস্ট জীবনে নিজের সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন তিনি। টেস্টে তার ভারতের বিরুদ্ধে ১৫৮ (অপ:) এবং লঙ্কার বিরুদ্ধে ১৩৬, ১২৯ (অপ:), ১০১, ১১৪ রানের ইনিংস রয়েছে। কিন্তু আজকের ইনিংস সব কৃতীকে ছাড়িয়ে গেল। ৫৮ টেস্টে এটা তার ৬ষ্ঠ সেঞ্চুরি। প্রতিটি বলে মেরিট অনুযায়ী খেলেছে বাংলাদেশের এই লিটল মাস্টার।

বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিমের পারফর্মেন্সও ছিল অসাধারণ। মমিনুল ও মাহমুদুল্লাহর বিদায়ের পর তিনি যখন ব্যাটিংয়ে নামে তখন আশরাফুল ৮৫। দিন শেষে দু'জনের রানের পার্থক্য ৩৭। এতে বোঝাই যায় কত বেশ আক্রমণাত্মক ছিল বাংলাদেশের অধিনায়ক। তার প্রায় প্রতিটি শটই ছিল চোখ জুড়ানো।

আশরাফুল ১৮৯ করে ৩৯৮ (২০ চার, ১ ছয়) বল খেলে। আর মুশফিক ১৫২ করে ২৩৬ (১৮ চার, ১ ছয়) বলে। এই জুটির মাধ্যমে অনেক রেকর্ড গড়ে এই দুইজন। তাদের এ সাফল্য ১৬ কোটি মানুষের জন্য বিশেষ পাওয়া।

অবশ্য তৃতীয় দিন বাংলাদেশের সূচনাটা তেমন ভালো ছিল না। স্কোর বোর্ডের আরও ৩৫ যোগ হওয়ার পর একটি ভুল শট খেলে আউট হয় মমিনুল। আগের দিনের স্কোরের সঙ্গে ২০ রান যোগ করে। তাড়াহুড়ো উইকেট ছেড়ে শট খেলতে গিয়ে স্টাম্প হয় দলের আরেক পরীক্ষিত ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ (০)। এরপর পঞ্চম উইকেটে যোগ হয়েছে ২৬১।

তরুণ ডেবুটান মমিনুলের কথাও বলতে হয়। বিদেশের মাঠে জীবনের প্রথম টেস্টে কি অসাধারণ ব্যাটিং করল। ৮৩ বলে করা ৫৫ রানে বাউন্ডারির (৯টি) সংখ্যাই প্রমাণ করে তার ইনিংসটি কত মেজাজি ছিল। দুর্ভাগ্য রিয়াদের। সে হেরাথের যে ওভারে আউট হয় ওই ওভারে তার আগে আশরাফুল একটি ছক্কা ও একটি চার হাঁকায়। কিন্তু তারপরই এক শট বল অযথা আগ বাড়িয়ে খেলতে গিয়ে স্টাম্প হয়।

বাংলাদেশ এখনও ১৩২ রানে পিছিয়ে। সুতরাং আমাদের সেই স্কোর অতিক্রম করতে হবে। তারপর অন্য হিসাব। লিড নিতে পাড়লে অনেক চমক দেখানোর সুযোগ থাকবে মুশফিক বাহিনীর। ব্যাটিং লাইনে এখনও আছে নাসির, আবুল, সোহাগ ও ইলিয়াস। তাই ভালো কিছু আশা করতে পারি আমরা। তবে এ জন্য উইকেটে যারা আছে এবং প্যাভিলিয়নে যারা রয়েছে সবাইকেই তাদের সেরাটা খেলতে হবে। সারাদিন মাত্র দুটি উইকেট পড়লেও শ্রীলঙ্কার বোলাররা যে বাজে বোলিং করেছে তা মোটেই বলা যাবে না। বাংলাদেশের দুই ব্যাটসম্যান অসাধারণ ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে যায়। স্বাগতিক বোলারদের সাধারণ মানের বোলার হিসেবে পরিণত করে।

গল টেস্টের চতুর্থ দিনের শুরুটাও ভালো হোক কামনা করি। যদি ধারাবাহিকতা ঠিক থাকে, আমার বিশ্বাস আশরাফুল আর মুশফিকুর বাংলাদেশের ক্রিকেটকে দিতে চলেছে এক ম্যাচে এক ইনিংসে দুটি ডাবল সেঞ্চুরির সম্মান।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×