somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণমাধ্যমের ভেতরের তথ্যের বিচ্ছিন্ন উপস্থাপন: আসুন সবাই মিলে পথ খুঁজে বের করি

১৭ ই অক্টোবর, ২০১০ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. ক)
ক'দিন আগেও তিনি বেজায় শক্তিশালী ছিলেন। তার শক্তির দাপটে আবেদ খান আজ লন্ডন যান তো কাল কলকাতা পালান। আজ ছুটি চান তো কাল রেজিগনেশন। স্কুটির বিজ্ঞাপনের মডেল নারী রিপোর্টার ও তার একান্ত বাধ্যগত টেবিলওয়ার্কার সঙ্গী রিপোর্টার তার দাপটেই হররোজ থাকতেন প্রথমপাতায়। কি ভীষণ শক্তি তার! পত্রিকার প্রথম সারির কারিগরদের অন্যতম মুস্তাফিজ শফিকে ঠেলতে ঠেলতে খাদের কিনারায় নিয়ে যাবার কৃতিত্বও তো তার সেই দাপটই পাবে! এমন দাপুটে অমিত হাবীব কি না এখন আবার ভেজা বেড়াল! বসুন্ধরার মাথারা তার ওপর থেকে আশীর্বাদের হস্ত প্রত্যাহার করে নিয়েছেন। তাতেই তিনি কাৎ। আর আবেদ খান? বসুন্ধরার কর্তাদের সবুজ সঙ্কেতেই আবার ক্ষমতায়িত হয়েছেন। তার ক্ষমতার তরঙ্গ ছুঁয়েছে মুস্তাফিজ শফিকেও। তারা ক্ষমতায় ফিরেই স্কুটির মডেল আর তার সঙ্গীকে বদলি করতে চেয়েছিলেন। স্কুটির মডেল সঙ্গীসমেত ইস্তফা দিয়েছেন। আরো ৩ জনকে চিরতরে ঘচাং ফু করা হয়েছে। অমিত হাবীব চেয়ে চেয়ে দেখেন। ইশ্‌, একদিন এমনি করে তিনিও ক্ষমতায়িত ছিলেন! আচ্ছা, আবেদ খান, মুস্তাফিজ শফিরা আবার চেয়ে চেয়ে দেখতে আর কতোদিন সময় নেবেন?
১. খ)
প্রশ্নটা কি ঠিক হলো? না, বলা উচিত ছিলো, আবেদ খান, মুস্তাফিজ শফিদের আর কতোদিন পর চেয়ে দেখার জায়গায় আবার নিয়ে গিয়ে অমিত হাবীবকে ক্ষমতায়িত করবে বসুন্ধরা? বাহ্‌, কি মজার খেলা! একবার এপক্ষ আরেকবার ওপক্ষ! এককালের চোর ডাকাতরাও টাকা থাকলেই পত্রিকা করে চাইলেই মহীরুহ সাংবাদিকদের বগলের তলায় নিয়ে ঘুরতে পারেন! চাইলেই রোজ তাদের দিয়ে দাত মাজতে পারেন! ভালোই। সেজন্য তাদের মধ্যে মারামারি বাধিয়ে রাখা ভীষণ দরকারি। কে আর কি বলবে? টাকার পাহাড়ে সবাই আটকা। ছেড়ে দিলে এর চেয়ে কম টাকায় কিভাবে চলবে? গাড়িতে ওঠার অভ্যাস হয়েছে। কিভাবে বাস বা সিএনজিতে চলাচল করবে! কাজেই পশ্চাদ্দেশে শত বেদনায়ও রা হবে না। কি অসীম নিদারুণ ধৈর্য্য! এর ওপর নোবেল দেবে যে কবে? জয়তু বসুন্ধরা।
২.
ভুল করলাম মনে হয়। জয়তু বসুন্ধরা বলে একে আজাদকে খাটো করা হলো যে! বসুন্ধরার নাহয় অনেক মাথা। কিন্তু একে আজাদের বেশি মাথা লাগে না। তিনি নিজে থাকলেই হয়। সে কারণেই এফবিসিসিআই সভাপতির কাগজ সমকালে গোলাম সারওয়ার-মোজাম্মেল হোসেন, মিজানুর রহমান খান-মোজাম্মেল হোসেন, আবেদ খান-মোজাম্মেল হোসেন, সানাউল্লাহ লাভলু-আহমেদ ফারুক হাসান, মোজাম্মেল হোসেন-আলমগীর হোসেন, মোজাম্মেল হোসেন-আবু সাঈদ খান এমন বহু দ্বন্দ্ব বিদ্যমান ছিলো। কাগজের বারোটা বেজেছে। তবে একে আজাদ সাহেবের উন্নতি হয়েছে। যার যার অবস্থান বজায় রাখতে আমাদের মহীরুহ সাংবাদিকরাই তাকে টেনে তুলেছেন। একই কারণে একে আজাদের মুখে ছাই দিয়ে যুগান্তরে গিয়েও গোলাম সারওয়ার আবার সেই কাগজে ফিরতে পেরেছেন! ইটস অল অ্যাবাউট বিজনেস অ্যান্ড পাওয়ার! কাজেই জয়তু পত্রিকার আধুনিক মালিকপক্ষ!
৩.
আচ্ছা, কেউ কি বলতে পারেন, নাইমুল ইসলাম খানের হাতে মোট কটা আংটি আছে? এই প্রশ্নের উত্তর হয়তো অনেকেই দিতে পারবেন। তবে যদি বলি, তার ভেতরে কতোগুলো প্যাঁচ আছে? দিতে পারবেন কেউ? আমার ধারনা তার প‌্যাঁচ জুজুৎসুর জটিল সব প‌্যাঁচকে তো হার মানাবেই, পৃথিবীর ইতিহাসে জটিল সব প‌্যাঁচকেও ম্লান করে দেবে! এতো ছলা এবং কলা তার আয়ত্বে। কখন তারেককে মাথায় তুলতে হবে, কখন খালেদাকে আছাড় মারতে হবে, কখন হাসিনাকে তেল দিতে হবে- সব তার নখদর্পণে। তো, হালে তিনি তার কচিকাচার আসর আমাদের সময় বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। বেচতে গিয়েছেন নূর আলীর কাছে। দাম চড়ানোর স্বার্থে খান সাহেব নিজেই কৌশলে ঢাক পেটাচ্ছেন খবরটি। নূর আলীও বেশ আগ্রহী। যদি কিনে ফেলেন তাহলে অধিনায়ক নামের যে পত্রিকাটি মোজাম্মেল হোসেন করার জন্য এক বছর ধরে কসরত করছেন, সেটি দরিয়ায় ভেসে যাবে। অর্থ্যাৎ মোজাম্মেল হোসেন এখানেও ফ্লপ! নাইমুল ইসলাম খান আবার কিছুদিন নতুন উদ্যমে টকশো করে বেড়াতে পারবেন! ওদিক থেকে নূর আলীর টাকায় প্রতিদিন ওয়ানটাইম পত্রিকা আমাদের সময় বের হবে। ব্র্যাভো।
৪.
আমাদের দেশের সংবাদপত্র শিল্প আসলে একরকম ধ্বংসের পথেই যাচ্ছে। নতজানু সাংবাদিক বাড়ছে। মালিকদের পা চাটা প্রাণীতে পরিণত হতে হচ্ছে প্রতিদিন। বিকল্প গণমাধ্যম নিয়ে বহু কাজ এবং অকাজ আমাদের দেশেও হয়েছে। সেগুলোও কাজে আসছে না। টাকার মায়াজালে ঘিরে থাকা সংবাদপত্র শিল্পকে রক্ষা করতে তাই পথ খুঁজি, আসুন।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১০ রাত ২:১৪
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×