somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা দিবসের অন্যরকম কাহিনী...... :-* :P !:#P

১৬ ই জুন, ২০১৩ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ১৬ তারিখ, বাবা দিবস। আপনার মনে না থাকলেও ব্লগ, মিডিয়া আপনাকে ভুলতে দেবে না। পশ্চিমা বাতাস এই দেশেও লেগেছে। এখনত দিবস এর শেষ নাই। এগুলা বলে একটু ভাব নিলাম, এখন আসি আসল কথায়...... B:-/

কাল বাবা দিবস, বাবা দিবস বলে সব জায়গায় আলোড়ন দেখলাম। আজ সকালে ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙ্গতেই মা হাসিহাসি মুখে, কিছুটা হেঁয়ালি মেশানো স্বরে বললেন একটা খুশির সংবাদ আছে।

আমিঃ কী?
মাঃ আছে, তোর বাবাকে নিয়ে।
আমিঃ বেতন বাড়ছে? (ভাইবেন না আমি টাকা ছাড়া কিছু বুঝি না। কয়দিন ধরে ঘরে এটা নিয়ে আলোচনা হচ্ছে, তাই এটাই ভাবছি। )
মাঃ না। আজ সকালে খবরে বলল, আজ বাবা দিবস। ( মা দেখলাম খুব EXCITED)
আমিঃ ওওও :||

বলে যেই পাশ ফিরে আবার ঘুমাবো কি ঘুমাবো না ভাবছি, তখনি বোমটা ফাটলো!!! B:-) B:-) B:-)

মাঃ তুই তোর বাবাকে কি দিবি? 8-|
আমিঃ কেন? B:-)
মাঃ আজ বাবা দিবস। (দেখলাম খুব আশা নিয়ে তাকিয়ে আছে। বলতে পারলাম না এইসব দিবস, তিবস কিছু না। যতসব বাজে জিনিস। মা- বাবাকে সারা বছর কষ্ট দিয়ে, বৃদ্ধাশ্রম এ পাঠিয়ে লোক দেখানো জিনিস ভালো লাগে না আমার।)
আমিঃ (উঠে বসে) কি দেওয়া যায়? :-B ( এতক্ষণ যেন এই কথাটাই শুনতে চাছিল!!!) ;)
মাঃ (খুব উৎসাহে) বিরিয়ানি।
আমিঃ Mr. Baker এর Cake নিয়ে আসি?
মাঃ না, বিরিয়ানি। তোর বাবার পেট ব্যথা।
আমিঃ (মশকরা করে) তবে অ্যানটাসিল প্লাস আনি, বিরিয়ানি বাদ দেই। :P
মাঃ না না, বিরিয়ানি। :( ( খুব উদ্বিগ্ন যদি ভণ্ডুল হয়)

আমি মনে মনে খুব হাসলাম। আমি আর আমার ভাই বড় হয়ে গেছি, তারপর ঘরে বৌ আছে, টি.ভি. তে দেখে ভালোবাসা দিবস, নানা দিবস, নানা কিছু করতে দেখে। তারা বৃদ্ধ হয়ে যাচ্ছে , আমাদের সামনে কিছু বলতে পারে না, কিন্তু আধুনিক হতে, যুবা বয়সের মত রোমান্টিক হতে মন চায়। পশ্চিমা বাতাস ,বৃদ্ধাশ্রম অত জটিলভাবে নাই বা ভাবলাম, ভাবলাম এটা আনন্দ করার একটা দিন। :|

উঠে, নাশতা করে, দোকানে গেলাম বিরিয়ানি কিনতে। ভাবলাম একটা মজা করি। :P এক প্যাকেট বিরিয়ানি নিয়ে বাসায় আসলাম। =p~

মা খুব যত্ন নিয়ে বিরিয়ানির প্যাকেট খুললেন। বাবা দুপুরে খেতে এলে দিলেন।

বাবাঃ এটা কী? B:-)
মাঃ বাবা দিবস তো তাই তোমার জন্য আনছে। :#)
বাবাঃ কি দরকার ছিলো!!! :!> :#>
মাঃ আরে আনছে খাও না।

(আমি হাসি আর ভাবি আমি কি নিজে থেকে আনছি নাকি, তোমাদের ভালোবাসায় রসদ জোগাছি। :P নামে বাবা দিবস, কাজ হচ্ছে ভালোবাসা দিবস। ;))

বাবাঃ আমি একা খাবো, যাও প্লেট আনো, দুইজনই খাই, ভাগ করে।
( ভাইবেন না আমি কাবাব মে হাড্ডি হয়ে সামনে বসে ছিলাম। নিজের ঘরে বসে কথা শুনছিলাম, সকালেই তো বুজছি আমার মা আমার বাবাকে Gift, surprise দিতে চায়, কোন উপলক্ষে। আমাদের সামনে বলতে লজ্জা পায়। আজ হচ্ছে তার কাছে নিরাপদ দিবস।:P)

মাঃ না তোমার জন্য আনছে...:-*
বাবাঃ আরে আসো ভাগ করে খাই। ( মিনা গল্প);)
মাঃ তুমি ডিম দিয়ে খেয়ে মাংস রেখে দিচ্ছ কেন?/:)
বাবাঃ ডিম খাওয়ার আগে বলতা, এখন তুমি মাংস খাও, এত খাবো না।:-/
মাঃ কি যে কর না!!! :-*:-*

আমি ইচ্ছা করেই আজ দেরি করে খেতে গেছি। দেখলাম আমিও কিছু ভাগে পেয়েছি :D, একদম বাদ যাই নাই, আমি মাছ- মাংসর কাটা খেতে ভালোবাসি, খেতে বসলে আগে দেখি কোন কাটা বড়।

সবশেষে আমার জন্য সেই কাটাগুলোই রাখা ছিল, বাবা দিবস উদযাপনের পর। ;):):D B-)) !:#P
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:১১
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×