somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাড়া বনাম সেবা

০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বলেছিলাম একটু শান্তিতে বাসে চড়তে চাই। কেন তা বলেছিলাম তা আর নতুন করে কি আর বলব?:|

''ছোট থাকতে দেখতাম বাসের গায়ে লেখা থাকত (....... বাস সার্ভিস)।
আর এখন লেখা থাকে (......বাস কোম্পানি লিমিটেড)''।



যারা আমার মত ঢাকা থাকেন তারা বাস বললেই বুঝতে পারেন সর্বনাশ। জীবন মরনের ব্যাপার।:((


যদি জীবনের মায়া ছাড়তে পারেন তবেই কেবল উঠতে পারবেন।
আমার অফিস ভাই সকাল ৯ টা সময়, বিশ্ব রোড থেকে বনানী। সর্বোচ ১০ মিনিটের রাস্তা। সকাল ৮ টা থেকে বাসে উঠার জন্য চলে আমার বানর লাফানি।

সকাল বেলা যদি কোন অতিশয় ভাগ্যবান লোকের মুখ চোখে পড়ে তবেই কেবল ৮;৩০ এর মধ্যে বাসে উঠতে পারা। বাসে তো উঠলাম না যেন নরকের টিকিট কাটলাম।/:)

কন্টাকটার সাহেবের চিল্লা-চিল্লির সাথে পায়ে পাড়া ফ্রি। আগে ভাড়া দিছেন তো মরছেন, কম কইরা হইলেও আরো ৩ বার চাইব। আর যদি বলেন পড়ে দিবেন তবে প্রতি ৩০ সেকেন্ড়ে ১ বার চাইব।ভাড়ার কেচাল শেষ হইলে আপনাকে এই বার বুক শেলফ্‌ এর বই মনে করে সাজানো হবে যেন কোন নড়াচড়া করতে না পাড়েন। বলবে যেখানেই যাইবেন নামাইয়া দিমু, কি সমাদর যেন কোলে কইরা নতুন জামাই এর মত নামাইয়া দিব। শুনতে ভালই লাগে:D

আপনার মাঝপথে যদি কোন স্টপেজ থাকে তাইলে বুঝবেন মজা কারে কয় ও কত প্রকার।



যদি উদার পন্থা অবলম্বন করে নিজে নেমে অপর কে নামতে দেন তাইলেই হইছে অফিস ঐ জায়গায়ই করতে হবে। আর যদি না নামেন তবে বাঙালি গাইলের সাথে রমনি দের তিরস্কার তো ভাই কম্পলসারি।;)

মাঝে মাঝে আবার জ্বরের উপর বিশের ফোঁড়ার মত কিছু ভদ্র লোক উঠে পড়ে।আর সে যদি আপনার পাশে দাড়ায় তাহলে নিশ্চিত থাকেন দু একটা ভদ্র গাল খাইতেই হবে তার গায়ে ধাক্কা লাগার জন্য।:P

গন্তব্যে আসার পড়ে কিছু লোক সিট দখলের জন্য কোমরে গামছা বাইন্ধা লাইগা যাইব, আপনি নামতে পারেন আর নাই পারেন তাতে কিছু আসে যায় না।

বলতে পারেন এত সমস্যা তো লোকাল বাসে চড়েন কেন?
ভাই চড়ি কি আর সাদে, ৩ টাকার ভাড়া ১০ টাকা। তফাত শুধু লোকাল বাসে পায়ে পাড়া দিয়ে কেউ সরি বলেনা আর টিকিটের বাসে সরি বলে। দুই টাইপের বাস ই প্রায় সব স্থানে থামে আর একই রকম ভিড়।

বিশ্ব রোড থেকে বনানী কোন টিকিট নাই, খিলখেত থেকে মহাখালি। প্রশ্ন করলাম বনানী থেকে মহাখালি বা বিশ্বরোড় থেকে খিলখেত কি ফ্রী যাওয়া যায় নাকি?

উওর পাওয়ার পড়ে বুঝলাম মনে হয়, অনেক বড় কোন অন্যায় করে ফেলেছি টিকিট মাস্টারের(?) পায়ে ধরে মাফ না চাইলে বুঝি এই পাপ মুছবেনা।

চলবে..............।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×