বাইরে ধূপছায়া মেঘে কী অন্ধকার! দিগ্বিদিক কাঁপিয়ে আলোর কনার মতো বৃষ্টি। শ্রাবণ বৃষ্টি। বাচ্চা কাকগুলো ভয়ে,অবাক চ্যাঁচায় কা কা করে। প্রচন্ড ছাঁট উপো করে জানালা খুলে দিই। যদি অই কাকটা আমার জানালায় বসে!
মুষলধারে বৃষ্টির দিনেও আমি তোমার শহরে পদব্রজে বাউলপনা হেঁটে বেড়াই জন্মান্তর স্মৃতিতে। বোঝো ? বোঝো না ?
আমি তোমাকে আদর করে ডাকি বিস্কুটি !
দুই :
আমার নাবিক ও কলম্বাসের জলবিদ্যা
জাহাজ থেকে সাদা পাল খুলে দাঁড়াও,অনুগ্রহ
ব্যাধের মতো এই এক ভাগ স্থলে
সীমানার সীমিত সিকস্তি নিরুপম ভাগাভাগি মানব না
ব লে দি লা ম !
তোমাকে নিয়ে কোনো শঠ-চাতুর্য মানব না
দূর চাঁদ থেকে কালো রয়নার উপাচার্য,তুমিও
স রে দাঁড়াও !
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



