1.
কোন কোন শহরগুলো বা দেশ হুটহাট চলে আসে মাথায়?মেলবোর্ণ,মাদাগাস্কার নাকি মন্ট্রিয়াল?সবগুলো শব্দ 'ম' দিয়ে বলে? আমাদের মা'র নাম মমতাজ বলে? তোমার নাম মৌন দেব বলে?
সেদিন মার্ক নামের একটা ছেলেকে এমি্নতেই কোনো কথা না খুঁজে পেয়ে বললাম:মার্ক নামের ছেলেরা খুব ভালো হয়।'এম' নাম দিয়ে শুরু কিনা! 'এম' নাম দিয়ে পৃথিবীর সব জিনিষ সুন্দর!
মার্ক ছিলো মেসিডোনিয়ার,চট করে আমার চোখে ঝিলিক ছিটিয়ে দিয়ে উল্টর করলো :মাদার নামটা 'এম' দিয়ে কিনা !
ও পাশ থেকে শুনলো,ফিক করে হেসে দিল,জানা গেল মেয়েটি মেলবোর্ণ থেকে।
2.
তোমার জন্য আলো
দুঃখে দহন জ্বালো
আমার জন্য মানিক
ডাকছে দুটো শালিক।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




