ভুলে যায়
মানুষ কত সহজেই দুঃখ ভুলে যায় সুখের সময়,
যেন কোন দুঃখ বা দুঃখের ছায়া দহন করেনি দাহনকালে!
মানুষ কত সহজেই সুখ ভুলে যায় দুঃখের সময়,
যেন সুখ বলে কোন শব্দই নেই বা ছিলোনা কোনকালে!
অথচ সুখ দুঃখ আমার কাছে বাতাসে ভেসে বেড়ানো ধুলোর মত মনে হয়,
না চাইলেও আঁকড়ে ধরে,
চাইলেও ঝড়ে পড়ে
বাতাসে বাতাসেই স্থান কাল পাত্র বদলায়।
আঁকড়ে ধরার ক্ষত
অথবা ঝড়ে পড়ার শুন্যতা
অনন্তকালের অসহনীয় অমোচনীয় মনে হয় তবুও
মানুষ কত সহজেই দুঃখ ভুলে যায় সুখের সময়
মানুষ কত সহজেই সুখ ভুলে যায় দুঃখের সময়!
২.৩২, ২৯ ডিসেম্বর, ২০১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


