তুমি আমার সেই গুহাচিত্র, যাকে আমি অনেক আগেই চিনি...
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জীবন থেকে অতীত হয়ে গেছি সেই কবে। পাখির শিসে ধর্ষিত নিঃশ্বাসের বাতাস। কেবল মেঘের চোখের জলে ভাসতে দেখেছি একটি পরিচিত যন্ত্রণা। আমি তাকে কখনও বোন বলি; বলি শোনে যাও দিদি আমার, তুমি কী দেখেছো কোথাও সেইসব রঙ্গিন প্রজাপতিদের? যাদের ভীড়ে নিজেকে হারিয়ে ফেলবো ভেবেছি অনেক সময়? কিম্বা উড়ে যাবো তাদের সম্প্রদায়ে? দেখেছো কী তুমি? কোনো উত্তর না দিয়ে তুমিও চলে যাও কোথাও কি কেউ রেখে গেলো কোনো আয়না, সেই খোঁজে!
মানুষ বড় হলে দুঃখ বড় হয়ে যায়! মানুষ মারা গেলে কী দুঃখ মারা যায়? এমন কিছু তোমা হতে জানবো বলে সই, আমি কি জেগে থাকি নি কীর্ত্তন রাতে? রাতের মিহি হাওয়া আর জোনাকির আলোয় ভেসে যায় নি কী আমার স্বপ্নের ঘ্রাণ? তুমি চিনিতে পারনি, পেরেছো কি জানিনি কোনোদিন; যেমন জানা হয়নি ইছামতির জলে না ধলেশ্বরীর জলে ভাসিয়েছ তোমার হাতের মেহেদীর রঙ।
আমি জানি না। জানি না আমি অনেক কিছু। শুধু বলি, বলে যাই- "তুমি আমার সেই গুহাচিত্র, যাকে আমি অনেক আগেই চিনি..."
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ...
...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু...
...বাকিটুকু পড়ুন
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুন
১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুন