somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকার ও আমরা। সরকারের কাছে খেলার পুতুল

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান দেশের অবস্থার সাথে আমাদের দু এক বছর আগের ক্রিকেট টুর্নামেন্ট এর মিল খুজে পাওয়া যায়। মোঃ জুয়েল রাজ, শব্দ শ্রমিক, Md Selim Khan, Robin Babu Islam, সহ আরো অনেকেই মিলে আমরা এক ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা করতাম। মোঃ জুয়েল রাজ এর কাছে আমরা খুব অসহায় ছিলাম। কারন তার কাছেই টুর্নামেন্ট এর সকল অর্থ গচ্ছিত ছিলো। আবার আমাদের কাছে খুব অসহায় ছিলো টুর্নামেন্ট এর দলগুলো। একটি দলের এক ম্যাচ মাঠে গড়ানোর পরই একটু শান্তিতে ঘুমানো যায়। পরের ম্যাচ গুলো তাদের এমনিতেই খেলতে হবে। তা না হলে তাদেরই ক্ষতি। এছাড়াও টুর্নামেন্ট ফি জমা হয়ে গেছে। পরবর্তীতে আমাদের ইচ্ছে অনুযায়ীই খেলা হবে। কেউ আমাদের নিয়মনীতি ভঙ্গ করলে তাদের খেলা ও দল বাতিল ঘোষনা করে দেওয়াই ছিল আমাদের প্রদান কাজ। এতে আমাদেরও লাভ ছিলো। শেষমেষ আমরা আমরাই ফাইনাল ম্যাচ খেলতাম। আবার এমনও টুর্নামেন্ট আছে, ৩/৪ বছর হয়ে গেছে যার ফাইনাল খেলা এখন অনুষ্ঠিত হয় নি। প্লেয়ার, আম্পায়ার, Saddam Hossain, আহমেদ সোহেল, Abu Taleb, Imran Khan ভাই কাকারা কেউ কেউ দেশের বাহিরেও চলে গেছে।
এটা না হয় গ্রা্ম্য কালের ত্রিুকেট খেলা, চলুন না ঘুরে আসি ঢাকায় মাঠবিহীন ভোগান্তির খেলা থেকে।
ঢাকার সাথে পরিচয় বেশী দিন না হলেও এমন কোন দিন বাদ নেই যে,একবার হলেও মতিঝিল, শাহবাগ, ফার্মগেট, ধানমন্ডি,মিরপুর এসব রাস্তা দিয়ে চলাচল না হয়। শুনতে খুব ভালো লাগে, মানুষের বিভিন্ন জনের বিভিন্ন মতামত। এক ধরনের টক শো। কোন ক্যামেরা নেই সামনে। তবুও মানুষ বলে যায়। সরাসরি দ্বায়ী করে যায় সরকার কিংবা বিরোধীদলকে বা জামায়ত, এরশাদপন্থীদের। এখানে সুশীল সমাজরা কিন্তু নাই। এরা থাকলে বাসে-ঘাটে রক্তের বন্যা বয়ে যেত, কথায় বলে যে, বাঙালী মারমুখী। কারন সুশীলরা ক্যামেরার সামনে বসে ফেয়ার লাভলী মুখে দিয়ে শুধু গীত গেয়ে যায়। জনগন বা এ বাসের টক শো কারীদের জন্য কিছু করতে পেরেছে বলে মনে হয় না।
সকালে দেখলাম মিরপুর-১ ঢাকা চক্ষু হাসপাতাল থেকে ক্যাপিটাল মার্কেট এর শেষ মাথায় পর্যন্ত ছিলো মানুষের লম্বা লাইন প্রায় ৫/৬ ছয়টার মত। তার উপরে ছিলো হাজারও মানুষের আনাগোনা। সবাই দাড়িয়ে আছে বাসের অপেক্ষায় অফিসে বা নিজ গন্তব্যে যাওয়ার জন্য। এমনটা প্রতিদিনই ঘটনা। কিন্তু নতুন করে বাড়তি যোগ হয়েছে কিলোমিটার প্রতি বাড়তি বাস ভাড়া। গত ১ অক্টেবর থেকে এ ভাড়া কার্যকর হলেও সাধারন মানুষ তা মেনে নিতে পারছে না। চলছে তর্ক-বিতর্ক বাস চালক ও পাবলিকের মাঝে।
এতে ভূললে চলবে না যে, আমাদের দেশেও সরকার আছে যারা দেশের মুক্তিযুদ্ধে স্বাধীনতাকামী বাঙালীদের পক্ষেই ছিলো। অথচ তারা আজ দেশে ক্ষমতা থেকেও দেশের জনমানুষের সুবিধা-অসুবিধা বিচার বিশ্লেষন না করে নিম্নবিত্ত একটি দেশকে বিশ্বের ধনী দেশ হিসাবে ঘোষনা দিয়ে দেয়। অর্থমন্ত্রী এ ঘোষনা দিলেন যে, বাংলাদেশে কোন ভিক্ষুক পর্যন্তও নাই। মিল টা আমাদের টুর্নামেন্ট এর মতই। আবার যেমন খুশি তেমন সাঝো। সরকার টুর্নামেন্ট এর মত আমাদের যেমন খুশি তেমন নাচাচ্ছে। আমরা যখন একবার এক দলের প্রথম ম্যাচ শেষ করতে পারি, তারপর থেকে যখন খুশি তখন পরবর্তী খেলা দিতাম, তেমনি সরকারকে যখন আমরা একবার ভোটে নির্বাচিত করে দিয়েছিই, তখন সরকারও আমাদের কে যেমন খুশি তেমন চালাবে। আমাদের কষ্ট-দুর্ভোগ- ভোগান্তির কথা সরকার ভূলেও ভাববে না। আর ভাবলে এভাবে জনগন কে প্রতিটি ক্ষেত্রেই কষ্ট দিয়ে যেত না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×