যে আসে হৃদয়ের চোরা পথ ধরে...
হারিয়ে যায় সেও বুকের ভেতরটা শুন্য করে!
হারিয়ে যাওয়া মানুষের রেখে যাওয়া স্মৃতির চাদর...
নেশাগ্রস্হ পূর্ন চাঁদের মত জেগে থাকে বুকের ভেতর...
নিদ্রামুক্ত চোখে
বসে থাকি আমি রাত্রির গুহায়...
সময় হাঁটে আবছা আলোয় স্মৃতির লুকোচুরি খেলায়!
বসন্ত বৃষ্টি এসে ভিজিয়ে দিয়েছে আমায়...
অথচ তুমি আসোনি... অভিমানী তুমি!
না না দেখা হবে না আর কোনদিন...
শেষ রাতে চলে যাবো আমি!
শেষ রাতে চলে যাবো আমি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



