somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালো থেকো গনতন্ত্র ভালো থেকো!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালো থেকো গনতন্ত্র অধিকারহীন
খেটে-খাওয়া মানুষের চোখের জলে...
ভালো থেকো গনতন্ত্র শহীদ নূর হোসেনের
রক্তে ভেজা করুন সংগ্রামে...
ভালো থেকো গনতন্ত্র ক্ষমতালোভীদের
ডাইনিং টেবিলের উচ্ছিষ্ট খাবারের সাথে...
ভালো থেকো গনতন্ত্র নিখুঁদ মিথ্যেবাদী
রাজনীতিবিদদের নির্লজ্জ কথার ভীরে...
ভালো থেকো গনতন্ত্র ভবিষৎহীন
নিকষ অন্ধকারের গুহায়...
ভালো থেকো গনতন্ত্র শোষিত আর
নিষ্পেষিত জনতার নীল বেদনায়...

ভালো থেকো গনতন্ত্র, ভালো থেকো;
ভালো থেকো কাঁচাবাজারের আলু-পিঁয়াজ,
কাঁচা মরিচ, ফুল কফি কিংবা পটলের সাথে...
গনতন্ত্র ভালো থেকো মুদি দোকানের
ভেজাল তেলের টিনে অথবা মুড়ির ঠোঙ্গায়!
গনতন্ত্র ভালো থেকো দু'টাকার ছেঁড়া নোটে
না না গনতন্ত্র তুমি বরং ভালো থেকো
বিটিভির পর্দায় কিংবা চাটুকার ফেসবুকারের
দুর্গন্ধময় বিবেকের দরজায়...

গনতন্ত্র ভালো থেকো চেতনা ব্যবসার
সুদখোর দালালের প্যান্টের পকেটে...
গনতন্ত্র ভালো থেকো মুর্খ দলকানা
মাংসের দোকানিদের ইউনিফর্মে...
গনতন্ত্র ভালো থেকো বার্ন ইউনিটের
মৃত্যু পথযাত্রী মূমূর্ষু রোগীর বেডে...
গনতন্ত্র ভালো থেকো নিধারুন দুঃখে,
বেদনার অষ্ট্রপ্রহরে, শকুনের চোখে,
দুর্ভাবনাময় স্বপ্নহীন নির্ঘুম রজনীর
প্রতিটিক্ষনে, উৎকন্ঠার প্রতিমুহুর্তে...
ভালো থেকো গনতন্ত্র ভালো থেকো!

২৯/১২/১৩
গনতন্ত্রের সমাধী প্রাঙ্গন থেকে...
"RIP My dear Democracy!"
আমি তোমার নাম লইয়া কান্দি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×