যাইহোক, গতকাল এক সাংবাদিক বন্ধু জানালো মামুনকে নাকি ছিচকে চোরের মর্যাদা দেয়া হচ্ছে। কৌতুহল নিয়ে জানতে চাইলাম, কিভাবে ? বন্ধুটি জানালো দুই মাস আগে মামুনকে যে গেঞ্জি পরা অবস্থায় ধরা হয়েছিলো, এখনো সে একই গেঞ্জি পরে আছে। তারমানে গত দুইমাসে তাকে পোশাক পরিবর্তনেরও সুযোগ দেয়া হয়নি।
নিঃসন্দেহে বর্তমান সরকার মামুনকে ধরে অনেক ভালো কাজ করেছে। এবং মামুনকে নিয়ে যেটুকু গোপনীয়তা রক্ষার চেষ্টা করা হচ্ছে সেটাও দেশ ও জাতি'র স্বার্থে। তাও একটু মানবিক দিক বিবেচনা করে তাকে অন্তত্ব পোশাক পরিবর্তনের সুযোগ দিলে বোধহয় ভালো হতো। আর যদি এটাও একধরনের শাস্তি হয়ে থাকে, তাহলে আপত্তি নেই ...
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০০৭ দুপুর ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




