গুহা ছেড়ে বেরিয়ে এসেছে। ছড়িয়ে পড়েছে দুনিয়াময়। সাগর তীরে দাঁড়িয়ে দিগন্তজোড়া পানির বুকে চোখ মেলে দিয়েছে। ভাবছে, পানি পেরিয়ে গেলে এরপর আর কি আছে?
শুধু তা-ই নয়, মানুষ জীবিকার তাগিদেও ধীরে ধীরে ডাঙা ছেড়ে পানিতেও নামতে শুরু করেছে। দুনিয়াজোড়া অভিযাত্রায় যাকে একদিন বেরোতে হবে, তাকে কি আটকে রাখতে পারে পাহাড় কিংবা সমুদ্রের মতো ‘কিঞ্চিত্কর’ কোনো বাধা?
তাই পানি পেরিয়ে যেতে মানুষ নৌকা বানাল। আর সেসব নৌকার ধ্বংসাবশেষ এখন পাওয়া যাচ্ছে মাটির নিচে। মঙ্গলবার কোরিয়ান প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পেয়েছেন প্রায় ৭ হাজার বছর আগের মোটামুটি অক্ষত একটা কাঠের নৌকার হাল বা বৈঠা। এর আগে ২০০৫ সালে চীনারা ৮ হাজার বছর আগের একটি কাঠের নৌকা বের করে এনেছিল মাটির নিচ থেকে।
জিমহায়ে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, সিউল থেকে ২৪০ কিলোমিটার দূরে চাংনিয়ং অঞ্চলের মাটি খুঁড়ে বৈঠাটি পাওয়া গেছে।
জাদুঘরের গবেষক ইউন অন শিক বলেন, ‘এটি একটি বিরল আবিষ্কার। কেবল দক্ষিণ কোরিয়াতেই নয়, সারা বিশ্বেই এটি বিরল।’
তিনি আরও বলেন, ‘চীনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর সঙ্গে পরীক্ষা করে দেখতে হবে এটাই পৃথিবীর সবচেয়ে পুরনো পানির প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিনা।’
২০০৫ সালে একটি প্রাচীন নৌকা বা এরকম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন চীনের ঝে জিয়াং প্রদেশে পাওয়া গেছে। মনে করা হয়, এটি ৮ হাজার বছরের পুরনো।
দক্ষিণ কোরিয়ায় বৈঠাটি সম্পূর্ণ অবস্থায় পাওয়া গেছে এবং এর দৈর্ঘ্য প্রায় ছয় ফুট।
ইউন বলেন, ‘বৈঠাটি বেশ ভালো অবস্থায় পাওয়া গেছে। কারণ কাদার স্তর অক্সিজেন প্রতিরোধী হিসেবে কাজ করেছে। ফলে বৈঠাটি ক্ষয় হয়নি।’
পাইন গাছের কাঠ থেকে বৈঠাটি তৈরি বলেও তিনি জানান।
এই আবিষ্কার থেকে ধারণা করা হচ্ছে, নিওলিথিক সময়ে নৌকাযোগে জাপান ও কোরীয় উপদ্বীপের সঙ্গে একধরনের বাণিজ্য চলত।
এদিকে ১৯৯৯ সালে জাপানের প্রত্নতত্ত্ববিদরা ৬০০০ বছর পুরনো একটি বৈঠা আবিষ্কার করেন। এটি জাপান সাগরে পাওয়া যায়।
সুত্র.amardesh.html
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।