somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আরিয়ান স্ট্যালিন
আমি একজন সাংবাদিক। সততার সাথে কাজ করি। উচিত কথা বলার জন্য অনেকের চোখে আমি একজন উগ্র মানুষ। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গনযোগাযোগ এ অনার্স এবং এমএ পাশ করেছি।

ট্রেনে ছুড়ে মারা পাথরে নারী প্রকৌশলী নিহত.......

১২ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় চলন্ত ট্রেনে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে প্রীতি দাশ (২৪) নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন। প্রীতি তাঁর স্বামীসহ ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন। শনিবার রাত ১১টা ২০ মিনিটে তূর্ণা নিশিথা ট্রেনে এই ঘটনা ঘটে।

বাইরের সভ্য দেশে রেলগাড়িগুলাতে নিরাপত্তার কারণে জানালা আটকানো থাকে আর ভেতরে সার্বক্ষণিক এসি থাকে। আর আমাদের দেশে যেখানে বিভিন্ন জায়গায় অসভ্যরা থাকে, যারা চলন্ত রেল গাড়িতে ঘুমন্ত মানুষকে লক্ষ্য করে পাথর ছুড়ে আনন্দ করে, সে দেশে মনে হয় জানালা খোলা রাখাটাও অপরাধের পর্যায়ে পড়ে।এদের কারনে চলন্ত ট্রেনেও জীবনের কোন নিরাপত্তা নেই। গত বছর একই কাহিনীতে এক ট্রেনের চালক জ্ঞান হারিয়েছেন। এর একটা সমাধান প্রয়োজন।খুবই দু:খজনক ঘটনা । বাংলাদেশ সরকারের উচিত রেল লাইনের পাশের সব বস্তি উচ্ছেদ করা, তাহলে হয়তো এধরনের মর্মান্তিক ঘটনা ঘটবে না ।এটা কোন এক্সিডেন্ট নয়, ঠান্ডা মাথার হত্যাকান্ড। হত্যাকারী রেলে পাথর ছুড়েছে জেনে বুঝে, পরবর্তী ফলাফল জেনে। যে লোকেশনে এই কাজটি হয়েছে সেখানে দ্রুত তল্লাশী চালিয়ে মূল হত্যাকারীকে ধরা হোক। ছোড়া পাথরের আঙুলের ছাপ নিয়ে সমস্ত এলাকা তল্লাশী করা হোক। এদের যথাযথ শাস্তি না হলে এমন চলতেই থাকবে।মধ্যযুগীয় বর্বরতার সংজ্ঞা জানতে ইচ্ছা করছে। একজনের পৈশাচিক আনন্দ অন্যের মৃত্যুর কারন। এরা রাত জেগে ওৎ পেতে অন্ধকারে বসে থাকে ট্রেনের যাত্রীদের ঢিল মারার জন্য ! ঢিল মেরে মানুষ হত্যা করে এরা মহা সুখে ঘুম যায় ! বুঝুন তাহলে এরা কোন জাতের সন্ত্রাসী !

এ দেশে নতুন করে 'বর্বরতার যুগ' আমরা এর থেকে মুক্তি চাই। আশা-নিরাশার কুয়াশাচ্ছন্ন ঘোরের মধ্যে এই বিভৎস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং জড়িত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এ ব্যাপারে পুলিশ প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তদের অনুতি বিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়ার জন্য দাবী করছি। সভ্য দেশ জাতি বা সমাজ সম্বন্ধে কোন পরিস্কার ধারনায় পৌছানো একেবারেই সম্ভব নয়। সভ্য জাতি বা সমাজ সম্বন্ধে আমার ধারনা 'নিজের প্রহরী নিজেকেই হওয়া' সভ্য দেশ জাতি বা সমাজ আমি তাকেই বলি যেখানে প্রতিটি নাগরিকের চিন্তা - চেতনার মধ্যে অটুটভাবে গাঁথা থাকবে সেই অমুল্য বোধটি। প্রতিটি নাগরিকের যদি এইটুকু সামাজিক দায়িত্ববোধ না সৃষ্টি হয় নিজের বিবেকের মধ্যে তাহলে হাজার পুলিশ পাহারা মোতায়েন করেও মানুষের চরিত্র শুধরানো যাবে না। অনেক কিছু শেখার আছে আমাদের। নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধ বিরোধী কাজ থেকে সবাই সতর্ক ও দূরে থাকুন।
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×