somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের রাজনীতি ও আমার ক্ষুদ্র কিছু ভাবনা

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আ্মাদের বাংলাদেশে কারা প্রথম আন্দোলনের নামে, অধিকার আদায়ের নামে, গণতন্ত্র রক্ষার নামে হরতাল জ্বালাও-পোড়াও রাজনীতি শুরু করেছিল সেই প্রশ্নে আমি যেতে চাই না। সব সময়ই দেখা যায় একটি সরকার বিরুধী দলের প্রতি যা যা অত্যাচার করে পরের সরকার এসে তার চাইতে বেশী করে। একিভাবে বিরোধী দলে থাকা অবস্থায় একটি দল যত জ্বালাও-পোড়াও কর্মসূচী পালন করে পরের বিরোধী দল তার চাইতে আরো বেশী করে। রাংলাদেশের রাজনীতিতে গুনগত একটি পরিবর্তন সময়ের দাবী। খুব শীঘ্রই যদি এই পরিবর্তন না আসে তাহলে সমস্ত দেশবাসীকে এর মাশুল দিতে হবে। আমরা সাধারন জনগণ যেই পর্যন্ত আমাদের ক্ষমতা উপলব্ধি করতে না পারব শাসক গোষ্টী সেই পর্যন্ত নিজেদের অসীম ক্ষমতার অধিকারী ভাবতে থাকবে। বাংলাদেশ খুব ছোট্ট একটি দেশ তার উপর এই দেশে ৯৫% মুসলমানের পাশাপাশি হিন্দু, বুদ্ধ, খ্রীষ্টান, উপজাতিরা যেমন বাস করেন তেমনি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী, জিয়াউর রমানের আদর্শের অনুসারী, এইচ এম এরশাদের আদর্শের অনুসারী, বাম-রাজনীতির অনুসারী, হেফাজত, চরমোনাই, দেওয়ানবাগী, শিয়াসম্প্রদায়, কাদিয়ানী, জামাতী-ইসলাম, আরো অসংখ্য ভিন্ন মতালম্ভী মতবাদের লোকজন বসবাস করে। এখন একটি মতবাদে বিশ্বাসী কোন রাজনৈতিক দল যখন ক্ষমতার আসে তখন সেই দলটি সমস্ত দেশের, সমস্ত ছোট-বড় সম্প্রদায়ের, সমস্ত মতালম্ভীদের সরকার হয়ে যায়। যিনি তখন প্রধানমন্ত্রী হবেন তিনি এই সমস্ত মানুষের প্রধানমন্ত্রী। ভোটের আগে তিনি এই সমস্ত মানুষের দোয়া কামনা করেছেন, সবাইকে ওয়াদা করেছেন, কিন্তু নির্বাচিত হয়ে যাবার পর-পর তিনি এমনভাবে কথা বলতে শুরু করেন, এমন আচরন করতে থাকেন মনে হয় যেন তিনি শুধু তার দলেরই প্রধানমন্ত্রী। ভিন্ন মতবাদকে তিনি তখন সয্যই করতে পারেন না, তিনি ভুলে যান এই ভিন্ন মতবাদ পূষনকারী লোকগূলো তার দেশেরই জনগণ। ভিন্ন মতামত কে সয্য করে নেয়ার মানসিকতা, বিরূধী রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা বোধ, ক্ষ্মতায় থেকে সেই ক্ষমতাকে চিরস্থায়ী মনে করার মানসিকতা, সর্বোপরি উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করে পুনরায় ক্ষ্মমতায় আসার মানুসিকতা তৈরি না হওয়া পর্যন্ত এই দেশ ও দেশের মানুষের কল্যাণ বা উন্নতি সাধন হবে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×