somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাইকে নারী দিবসের শুভেচ্ছা

০৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নবীজি (সাঃ) যুদ্ধ থেকে কাফেলা নিয়ে মরুভূমির উপর দিয়ে ফিরছিলেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় হয়, সেই অবস্থায় আয়েশা সিদ্দিকা (রাঃ) এর খেয়াল হলো, তিনি তাঁর সোনার হার হারিয়ে ফেলেছেন।

হযরত মুহাম্মদ (সাঃ) কাফেলা থামিয়ে সাহাবীদের নির্দেশ দিলেন, সোনার হার খোঁজার জন্য। সময় গড়িয়ে চললো, মাগরিবের ওয়াক্ত যায় যায় এই অবস্থা। সাহাবীরা হযরত আবু বকরের সাথে রাগারাগি করতে লাগলেন, তাঁর মেয়ে আয়েশা সোনার হার না হারালে এতক্ষণে পানির কাছে পৌছে ওজু করে নামাজ পড়া যেতো। এখন নবী সহো বাকি সবার মাগরিবের নামাজ ক্বাযা হবে।

আল্লাহ, হযরত জীবরাঈল (আঃ) কে দিয়ে সাহাবীদের নির্দেশ পাঠালেন, হযরত আয়েশাকে কিছু বলা যাবে না। হযরত আয়েশার সম্মানে, তায়াম্মুমের বিধান নাজিল হলো। পৃথিবীর অন্য সব নবী রাসূলদের উম্মতদের মধ্যে একমাত্র হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মতরা তায়াম্মুমের সুবিধা পেলো।

এতো গেলো হযরত আয়েশাকে আল্লাহ কী সম্মান দিতেন, তাঁর দৃষ্টান্ত। এবার খানিকটা খাদিজা (রাঃ) এর জীবনের দিকে তাকাই।

মৃত্যুর কিছুকাল পূর্বে, খাদিজা (রাঃ) নবীজিকে ডেকে তাঁর কাছে দুটি জিনিস চাইলেন। মৃত্যুর পরে যাতে তাঁর কাফনের উপর হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যবহৃত কাপড় দিকে ঢেকে ফেলা হয় আর কবরে যে ফেরেশতারা সওয়াল জবাব করবেন, সেটার উওর তাঁর পক্ষে নবীজি যেনো দিয়ে দেন।

হযরত খাদিজাকে কবর দেবার পরে নবী (সাঃ) দীর্ঘক্ষণ তাঁর কবরের সামনে দাঁড়িয়ে থাকলেন। এক পর্যায়ে হযরত জীবরাইল (আঃ) এসে আল্লাহর পক্ষে নবীজিকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন

- আল্লাহ জানতে চেয়েছেন, আপনি কেনো দাঁড়িয়ে আছেন?

- আমি খাদিজার কবরের সওয়ালের উওর দিতে চাই।

- আল্লাহ জানিয়েছেন, আপনি বাসায় যেতে পারেন। খাদিজা (রাঃ) কবরের প্রশ্নের জবাব আল্লাহ স্বয়ং আরশে বসে দিয়ে দিয়েছেন।

এমন সম্মান কোনো পুরুষ মানুষ পেয়েছেন বলে অন্তত আমার জানা নেই।

মহান রাব্বুল আলামিন ইসলামে এভাবেই নারীদের সম্মানিত করেছেন ..সবাইকে নারী দিবসের শুভেচ্ছা ।

নুরুল চৌধুরী ভাই এর ফেসবুক পেইজ হতে সংগৃহীত ।

সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×