somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এর কি কোনো প্রতিকার নাই ? প্রতিদিন সড়ক দুর্ঘটনা.......

১০ ই মার্চ, ২০১০ রাত ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফরিদপুরের ভাঙ্গা, চট্টগ্রাম, ঝালকাঠির রাজাপুর, জামালপুরের মেলান্দহ ও পাবনার বেড়ায় গত রোববার সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ ছয়জন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গার মনসুরাবাদে গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক এনায়েত হোসেন (২৪) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি নগরকান্দার কাইচাল ইউনিয়নের পাঁচ কাইচাল গ্রামে। দুর্ঘটনায় আহত মোটরসাইকেলের আরোহী হিরু মাতুব্বরকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি নগরকান্দার পোড়াদিয়া বালিয়া গ্রামে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সদস্য হাশেম দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে একটি যাত্রীবাহী টেম্পো উল্টে শফিকুল ইসলাম (২২) নামে এক যাত্রী নিহত হন। রোববার দুপুরে কাঁঠালিয়া-রাজাপুর সড়কের আঙ্গারিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শফিকুলের মৃত্যু হয়।
জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ বেইলি সেতুর কাছে বাসচাপায় আবদুল গণি (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস আবদুল গণিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর বাড়ি মালঞ্চ গ্রামে। স্থানীয় লোকজন দুর্ঘটনার পর দুই ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে।
বেড়া (পাবনা): পাবনার বেড়ায় রোববার স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী নামের এক ছাত্র নিহত হয়েছে। সে বেড়া পৌর এলাকার বনগ্রাম দক্ষিণ মহল্লার সাচ্চু মিয়ার ছেলে এবং আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। জানা গেছে, মেহেদী মামার সঙ্গে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। সকাল সাতটার দিকে বেড়া কলেজের সামনের সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে মেহেদী গুরুতর আহত হয়। তাকে বেড়া হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১০ রাত ২:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×