somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি এখন এনেস্তেশিয়ায় আছি...বাচিলে দেখা হবে.....

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন একদিন বুঝতে পারলাম আমার শরীর টা আর আমার সাথে নেই । নিজেকে খুজতে খুজতে কোথায় যেন হারিয়ে গেলাম । বুঝতে পারলাম আজকের সোনালী প্রভাতে আমি আর নাই । আমি আর বাম পাজড়ের নিলয় আর অলিন্দের ধুকধুক শব্দ শুনতে পারব না, পারব না শীতের সকালে বিন্দু বিন্দু শিশিরে পা ভেজাতে, পারব না বোকার মত প্রিয়তমার হাত ধরে আমি তোমাকে ভালোবাসি বলতে, পারব না কলেজ ফাকি দিয়ে গ্রীষ্মের গরম দুপুরে রমনার লেকে ঝাপিয়ে পরে লুকোচুরি খেলতে। পারব না সোহরাওয়র্দি উদ্যানের সবুজ ঘাসে বসে আবছা আলো ছায়ায় সাধুর কন্ঠে লালনের মিলন হবে কত দিনে গানটা শুনতে। আমি পারব না বেইলী রোডের ফুটপাতে বসে ছেকা খাওয়া পাগল যুবকের টিউনলেস গিটারের বেসুরো গানের সাথে ফুচকাময় আড্ডা দিতে। আমি পারব না মদ খেয়ে মাতাল হয়ে পথভ্রষ্ট পথিকের মতো ঠিকানা হারিয়ে ধানখেতে জোঁনাকীদের সাথে জীবনের অন্যরকম একটা রাত কাটাতে। আমি আর পারব না নির্ঘুম রাতের শেষ প্রহরে কম্পিউটা স্ক্রিনে বার বার জুম ইন জুম আউট করে প্রিয়তমার ছবি দেখতে দেখতে একসময় ক্লান্ত চোখে ঘুমিয়ে পরতে। মানুষ চুরান্তভাবে মরার পুর্বে বহুবার মরে। সেই মৃত্যুটা মানসিক এবং এক পিকো সেকেন্ডে ঘটে যায়। আমরা নিজেকে বদলে ফেলার নামে নিজেকে মেরে ফেলি আর নিজের মধ্যে নতুন একটা মানুষকে জন্ম দেই, অনেকটা সাপের খোলস ছাড়ানোর মতো ।। । কিছু অপূর্ন সপ্নই মানুষকে বাচিয়ে তোলে, নতুন করে বাচতে শেখায়, হাজারো ব্যর্থতা আর কষ্টের মাঝে ফুসফুস ভরে সুখের অক্সিজেন নিতে শিখায় ।প্রিয় মানুষগুলোর হাসিমুখের মায়া কে ই বা ভুলতে পারে। আমি ও পারলাম না, তাই আবার জেগে উঠলাম, তোমার ভেজাঁ চুলে মিষ্টি হাতের এক কাপ ব্ল্যাক কফির আশায়………
………মন মানবী কই তুমি??????
------------ ছাগলের মতো চিল্লাইতাছো কেন???
-------------না মানে……..ককককককককককককককক…কক.
তোতলাইতাছো কেন???? বাজারে যাও……………….
আজকে কপালে কফির বদলে ঝাড়ুর বাড়ী আছে…………বউড়া মনে হয় এরকম ই হয়?????? ………..
ধুর বাল… ভাল্লাগেনা…….এবার সত্যি সত্যি মরমু, মরতে না পারলে কয়েকদিন কোমায় থাইকা আসি, দেখি বউ কতটা বালোবাসে…………………

সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×