
বিদ্যমান ফাইল শেয়ারি ওয়েবসাইটগুলোর মধ্যে মেগাআপলড নিঃসন্দেহে একটি জনপ্রিয় নাম। কিন্তু সম্প্রতি আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাষ্টিস কপিরাইট আইন লঙ্ঘনের দায়ে সাইটিকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। হংকং ভিত্তিক সাইটটিতে কপিরাইট করা কিছু কনটেন্ট আপলোড করার দায়ে সাইটির ফাউন্ডার নিউজিল্যান্ড নিবাসী ডাচ নাগরিক কিম ডকটম এবং আরও তিনজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমিরিকার ফেডারেল অথোরিটির নির্দেশে নিউজিল্যান্ড পুলিশ তাদের গ্রেফতার করেন। বাৎসরিক প্রায় ১৭৫ মিলিয়ন ডলার আয় করা সাইটটিকে কপিরাইট আইন লঙ্ঘন করার দায়ে আমেরিকার জাষ্টিস ডিপার্টমেন্ট অফলাইন করে দেওয়ার নির্দেশ দিয়েছে যার মধ্য দিয়ে সাইট'টির ভবিষ্যত অনিশ্চিত হয়ে গেল।
সোপা এবং পিপা প্রতিবাদের ঠিক একদিন পরই আমেরিকার জাষ্টিস ডিপার্টমেন্টের এমন রূঢ় আচরণে অনেকের মধ্যে মিশ্র প্রতিকিয়া দেখা দিয়েছে। এই ঘটনার ১৫ মিনিটের মধ্যে প্রতিবাদ স্বরূপ এনোনিমাস নামক এক হ্যাকার গ্রুপ আমেরিকার জাষ্টিস সাইট হ্যাক করে এবং সাইটটিকে অফলাইন করে ফেলতে সক্ষম হয় বেশ কিছুক্ষণ।
মেগাআপলডের শেষ হিসাবমতে প্রায় ১৫০মিলিয়ন রেজিষ্টার্ড ব্যবহারকারী ছিল এবং সাইটি দৈনিক ৫০মিলিয়ন হিট পেত। অনেকের মতে এইরকম জনপ্রিয় ওয়েবসাইটকে কপিরাইট লঙ্ঘনের জন্য আমেরিকার অথোরিটির এমন ধাওয়া করা খুব একটা স্বস্তিকর নয়। যদি আমেরিকার অথোরিটি ডাচ নাগরিককে নিউজিল্যান্ড থেকে গ্রেফতার করে, কে জানে সোপা ও পিপার প্রভাব আর কোন কোন সাইটে পরবে।
বিঃদ্রঃ নতুন ডোমেইন দিয়ে মেগাআপলড সাইট আবার চালু করার একটি চেষ্টা চলছে। যার এড্রেস হতে পারে : http://www.megaupload.bz/
সূত্রঃ
Mashable

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

