somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা প্রবাদের আড়ালে রূপকথা ।পর্ব ৬

১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের প্রবাদ বাক্যটি হল অকাল কুষ্মাণ্ড








অকাল কুষ্মাণ্ড – অপদার্থ বা নির্গুণ বেক্তি বিশেষ ।


উৎপত্তি স্থল : “মহাভারত”


এবার আসি মূল গল্পটি নিয়ে আপনাদের সামনে ,
মহাভারত এ সাম্রাট বিচিত্রবীর্যর দুই পুত্র ছিল। ধৃতরাষ্ট্র ও পাণ্ডু , ধৃতরাষ্ট্র বড় ভাই তাই নিয়ম অনুসারে ধৃতরাষ্ট্র হস্তিনাপুরের সিংহাসনে বসেন আর ছোট ভাই পাণ্ডু তার দুই পত্নী কুন্তী ও মাদ্রীকে নিয়ে দেশ বিদেশে ভ্রমন করে এবং বনে বনে শিকার করে দিন কাটাতে লাগলেন।

ধৃতরাষ্ট্র সিংহাসনে বসে সুখে রাজত্ব করতে লাগলেন । সেই সময়ে তার স্ত্রী গান্ধারী ব্যাসদেবকে সেবা করে খুব খুশি করেছিলেন এবং মহাবলবান শত পুত্রের জননী হবার বর পান । কিছু কাল পড়ে তিনি সন্তানসম্ভবা হয়ে পড়েন কিন্তু নিদিষ্ট সময় চলে যাবার পরও তিনি সন্তানের জন্ম দিতে না পাড়াতে চিন্তিত হয়ে পড়লেন । এদিকে সেই সময় পাণ্ডু পত্নী কুন্তির একটি পুত্রসন্তান জন্ম নেয় অর্থাৎ যুধিস্থিরএর জন্ম হল । কুন্তির পুত্র সন্তান এর করণে গান্ধারী খুবই বিচলিত হয়ে পড়লেন । কারণ তার ছেলের তো আগে জন্মাবার কথা আর তা না হলে নিয়ম অনুসারে হস্তিনার সিংহাসনের উত্তরাধিকারী সে হতে পারবে না । এই ভেবে হিংসায় কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেন তিনি , ভাবলেন তার সন্তানদের মৃত্যুই এর চেয়ে ভাল , এই ভাবনা থেকে তিনি লোহার গদা দিয়ে নিজের পেটে আঘাত করলেন নিজের সন্তানদের মেরে ফেলার জন্য । এর ফলে তার সন্তান প্রসব হয়ে গেল কিন্তু একি- হাত, পা ,মাথা কিছুই নেই যেন একটি কুষ্মাণ্ড ! – এমনই এক মাংসপিণ্ড প্রসব করলেন তিনি । এই কুষ্মাণ্ডের আকারের সন্তানকে ফেলে দিতে বললেন তিনি দাসীদের ।

ব্যাসদেব জানতে পেরে এসে গান্ধারীর হিংসার জ্বালায় এমন অনৈতিক কাজ করার জন্য খুব নিন্দা করলেন । গান্ধারীও তখন ব্যাসদেব কে বললেন “ আপনিও তো অধর্মের কাজ করেছেন – আপনিও তো আমায় বর দিয়েছিলেন আমার শত পুত্র হবে” ।
ব্যাস দেব বললেন – আমি যখন কথা দিয়েছি তখন তার নড়চড় হবে না । তুমি আমার কথামত কাজ কর তবে এই মাংস পিণ্ড থেকেই তোমার শত পুত্র লাভ হবে।
ব্যাসদেবের আদেশে ঐ মাংস পিণ্ডটি জল দিয়ে সিঞ্চন করাতে শত শত হয়ে গেলে সেটি । তখন গান্ধারী একশতটি ঘিয়ের হাঁড়িতে মাংসপিণ্ড গুলি রেখে দিলেন ব্যাসদেবের কথামত । কিছুকাল পরে আপনিই একশত মাংস পিণ্ড থেকে দুর্যোধন , দুঃশাসন ইত্যাদি একশত ছেলের জন্ম হল ।

এই শতপুত্র জন্মের সময় দুর্যোধন জন্মের সঙ্গে সঙ্গে গর্জন করে ওঠে । এই গর্জন শুনে শেয়াল , কাক ইত্যাদি দলে দলে ডাকতে আরম্ভ করে
দিল । এই অমঙ্গল চিহ্ন দেখে ধৃতরাষ্ট্র( তিনি জন্মান্ধ ছিলেন) পিতামহ ভীষ্ম ও বিদুর কে উদ্দেশ্য করে বললেন ,- আমার পুত্রদের জন্মের সাথে সাথে এতো অমঙ্গল চিহ্ন দেখে আমি উদ্ভিগ্ন হয়েছি । এখন আমি কি করব বলে দিন । পরম ধার্মিক বিদুর বললেন , - এ পুত্র তোমার অধার্মিক হবে , এর থেকে তুমি অনেক দুঃখ পাবে , তোমার বংশের অমঙ্গল হবে, অতএব এই পুত্রকে তোমার ত্যাগ করা ছাড়া উপায় দেখছি না ।
কিন্তু ধৃতরাষ্ট্র স্নেহে অন্ধ হয়ে দুর্যোধন কে ত্যাগ করতে পারলেন না ।
বড় হয়ে দুর্যোধন অধার্মিক ও অশিষ্ট হয়েছিলেন । তাই অপদার্থ বা নির্গুণ লোককে “অকাল কুষ্মাণ্ড” বলে সবাই জানে ।





সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×