somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যোগবলে রোগ মুক্তির কিছু আশ্চর্য সংকেত !

১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যোগরত মহাবীর (ছবি wikipedia থেকে প্রাপ্ত )
লেখাটির শুরুতেই বলে রাখা ভাল , আমি কোন যোগ বিশারদ নই,এবং এই বিষয়ে আমার জ্ঞান এর পরিসরও খুবই সীমিত । তবুও এই সকল প্রাচীন শাস্ত্র বিষয়ে আমার আগ্রহের কারনে সামান্য কিছু যা পড়েছি বা প্রত্যক্ষ করেছি তা থেকেই এই লেখার সূচনা। প্রাচীন ভারতীয় যোগ এবং আয়ুর্বেদ এর সঠিক প্রয়োগের দ্বারা বহু দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে আধুনিক বিজ্ঞানীরা একমত হয়ে থাকেন ।যেহেতু যোগ এর বিষয় খুবই গুরহ এবং খুবই কষ্ট সাধ্য তাই সাধারণ মানুষের পক্ষে এটি দুরহ বলে সন্ধেহ নেই।

সতর্কীকরণ :
মনে রাখতে হবে সঠিক ভাবে না জেনে এর প্রয়োগ অনেক সময়ে বিপদ ডেকে আনতে পারে । এই লেখাটির মাধ্যমে আমি কেবল মাত্র কয়েকটি সাধারণ যোগ সংকেত(বিস্তারিত নয়) আপনাদের মধ্যে শেয়ার করছি মাত্র । প্রয়োগ পূর্বে কোন বিশেষজ্ঞের পরামর্শ একান্ত ভাবে প্রয়োজন ।

যোগ কি ?
সর্বচিন্তাপরিত্যাগো নিশ্চিন্তো যোগ উচ্যতে ।
- যোগশাস্ত্র
যে সময়ে মানুষের মন সর্ব চিন্তা পরিত্যাগ করে , সেই সময়ে মনের লয়বস্থা কে যোগ বলা হয়েছে । ।

বর্তমানে আমরা যোগ বলতে কেবল মাত্র হঠ যোগ কেই বুঝি( যোগাসন , প্রানায়ম ইতাদ্দি) কিন্তু মনে রাখতে হবে যোগ কেবল মাত্র হঠ যোগেই সীমাবদ্ধ নয় , এর বাপ্তি অসীম ! তবে হঠ যোগ দ্বারা প্রধানত রোগমুক্তি এবং দীর্ঘ জীবন প্রাপ্তি সম্ভব । এই শাস্ত্র খুবই দুর্জ্ঞেয় হওয়াতে কেবল মাত্র যোগ গুরু কিংবা শিক্ষক ছাড়া বই পড়ে শিক্ষা লাভ অসম্ভব ।
আপনারা জন্য দুটি লিঙ্ক শেয়ার করা হল :
১.যোগ
2.হঠ যোগ

এবার চলে আসি সংকেত প্রসঙ্গে । এখানে সংকেত বলতে কিছু রোগের হাত থেকে দ্রুত কিন্তু খুবই সহজ উপায়ে মুক্তির সম্পর্কে বলা হয়েছে।


(ছবি healthandyoga.com থেকে প্রাপ্ত )
১.জ্বর হোক কিংবা কোন বেদনা, কি ফোরা কিংবা ব্রণ ! এই ধরনের সাধারণ পীড়ার সূচনার লক্ষণ বুঝতে পারলে তখনি যে নাসিকা বা নাক দিয়ে শ্বাস প্রবাহিত হছে সেই নাসিকার পথ রুদ্ধ করতে বলা হয়েছে। যতক্ষণ না স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই নাকটির দ্বারটি বন্ধ রাখলে তাড়াতাড়ি রোগমুক্তি সম্ভব । বলে রাখা ভাল এই পদ্ধতির দ্বারা বিনা ওষুধে প্রায় অর্ধেক সময়ে জ্বর জাতীও পিড়া থেকে মুক্তি সম্ভব ।

২. প্রচণ্ড পরিশ্রমজনক কাজের পর শরীর খুব ক্লান্ত হলে বিশ্রামের সময়ে ডান দিকে পাস ফিরে কিছুক্ষণ সোজা হয়ে শুয়ে পড়লে তাড়াতাড়ি ক্লান্তি দূর করা সম্ভব।

৩. প্রতিদিন খাবার পর ভাল করে হাত মুখ ধুয়ে চিরুনি দিয়ে চুল আচড়াতে হবে যাতে চিরুনির কাঁটা মাথার উপরের ত্বক ভাল ভাবে ছুঁয়ে যায়, এই ভাবে কিছুক্ষণ চুল আঁচড়াতে হবে , এরপর বীরাসনে অর্থাৎ পা দুটিকে পিছন দিকে মুড়ে তার উপরে ১৫ মিনিট সোজা হয়ে বসে থাকলে শিরপিড়া বা উদর পিড়া এবং বাতজ বেদনা থেকে মুক্তি পাওয়া সম্ভব । প্রতিদিন খাবার পর দু বেলা এই প্রক্রিয়াটি করলে আরোগ্য লাভ হবে।

৪. প্রতিদিন ৩০ মিনিট করে পদ্মাসনে বসে দন্তমূলে জিহ্বাগ্র চেপে রাখলে সর্বব্যাধি দূর হয় ।

৫. দিনের বেলায় বাম নাসিকায় এবং রাত্রি বেলাতে ডান নাসিকায় শ্বাস বহন করলে , শরীরে রোগের প্রকোপ কমে যায় , আলস্য দূরীভূত হয় । দশ পনের দিন ধরে তুলো দ্বারা এরুপ অভ্যাস করলে আপনা আপনি এই রুপ নিয়মে নিঃশ্বাসের গতি হয় ।

৬. প্রতিদিন বিশুদ্ধ ঘি এর সঙ্গে আট দশটি গোল মরিচ ভেজে খেলে দেহের রক্ত পরিস্রুত হয় এবং পুষ্টি বৃদ্ধি করে ।

৭ . প্রতিদিন একচিত্তে সাদা , কালো এবং লাল বর্ণের ধ্যান করলে দেহের সমস্থ বিকার দূরীভূত হয় , জীর্ণ শীর্ণ ,বিবর্ণ, শরীর সুবর্ণসদৃশ হয় ।

আজ এই পর্যন্ত , যদি আপনাদের ভাল লাগে তাহলে আরও কিছু যোগের অতি সহজ ক্রিয়া আপনাদের সামনে তুলে ধরব।

তথ্যসূত্র : “সত্য দর্শন” এবং “যোগী গুরু” নামক পুস্তক থেকে প্রাপ্ত ।।

সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫০
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×