somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

|| কনফেশন ||

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪ এপ্রিলের ভয়াবহতার কথা তো কারোই অজানা নয়। আমি এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। অনেকেই অনেক কিছু বলেছে, অনেক কিছু করেছে। আমি শুধু নির্বাক হয়ে পড়েছি, দেখেছি আর মন্তব্য করেছি।

যেহেতু কিছু বলছি না, তাই অনেকেই আমাকে অনেক কথা বলছে। অনেক অপবাদ আমার নামে ! আমি কেন চুপ করে আছি? !

তাই দায়বদ্ধতা মেটাতে কিছু বলতে এসেছি।
হ্যাঁ আমি কনফেস করতে এসেছি !

কেন কিছু বলতে চাচ্ছি না তার কারণ ব্যাখ্যা করছি।
তবে তার আগে আমার কিছু প্রশ্ন তাদের উদ্দেশ্যে, যারা আমাকে বলেছেন যে আমি কেন চুপ ! -

আমি যদি কিছু বলি তবে কি লাভ হবে?
আমার দুঃখ প্রকাশ করাতে কি কোন লাভ হবে?
একজন মৃত মানুষও কি তার প্রান ফিরে পাবে?
একজন অসুস্থ মানুষ কি সুস্থ হয়ে যাবে?
অপরাধী কি ধরা দিবে?
কিংবা পুলিশ কি অপরাধীদেরকে ধরতে পারবে?
তাদের কি বিচার হবে?
আমাদের নেতাদের চরিত্র কি পুরো উল্টে যাবে?
লাশের রাজনীতি কি বন্ধ হবে?

যদি এই সবের উত্তর হ্যাঁ হয় তবে আমি অনেক কিছু বলতে রাজি আছি।
আর যদি উত্তর না হয় তবে আমার কিছুই বলার নেই।

আমি কনফেস করছি আমি দেশপ্রেমিক না। কয়েক ব্যাগ রক্ত দিয়ে আর দু-এক জনকে সাহায্য করতে চেয়েছি বলেই নিজেকে সুশীল সমাজের একজন দাবী করছি না। আমি নিজেকে দেশপ্রেমিক দাবী করতে পারি না আর চাইও না। আমি খুবই স্বার্থপরদের একজন, যার সমস্ত চিন্তাধারা নিজেকে নিয়েই আবর্তিত হয় সর্বদা। সমাজ নিয়ে ভাবার আর কিছু নেই আমার। যেখানে আমরা জন্ম থেকেই অনিয়মকে নিয়ম ভেবে বড় হয়েছি সেখানে আমি গলা ফাটিয়ে ডেমোক্রেসি নিয়ে কিছু বলতে চাই না।

আর স্বাধীনতা! আমার কাছে স্বাধীনতা মানে যখন রাস্তায় চোখের সামনে দ্বিতল বাসে আগুন দিতে দেখেছিলাম তখন মনে হয়েছিল আরে এই মানুষগুলোর উন্মুক্ত ছুটোছুটিই হচ্ছে স্বাধীনতা! কারণে অকারণে গাড়ির গ্লাসের উপর ইট নিক্ষেপ করা হচ্ছে স্বাধীনতা!! বড় এটা পদে হাজারো দায়িত্ব নিয়ে আসীন হয়েও যখন ভাঁড় প্রতিযোগিতায় প্রথম হওয়া প্রতিযোগীর থেকেও দুর্দান্ত জোকস পরিবেশন করতে দেখলাম মনে হল না আমি স্বাধীন দেশেই আছি। স্বাধীনতার এক চরম উদাহরন এইগুলো ছাড়া আর কি ই বা হতে পারে? !!!

একটা নতুন জিনিস উপলব্ধি করেছি এতদিন পর। একটা সমীকরণ ! একটা সহজ সমীকরণ !!

টাকাওয়ালার গাড়ির একটি টায়ারের মূল্য > মৃত আমার মূল্য !


কনফেস করে দায়মুক্ত হতে চাচ্ছি আমি !

একজন আরমান
২৬/০৪/২০১৩
রাত ০২:০৬

সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৩
৩৮টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×