somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দর্শন বিভিন্ন রকম-বাস্তব জীবনে: উঁচুতলা নীচুতলার মানুষ

১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা ১:
অফিসের নিম্নপদস্হ কর্মচারী। বস বা বড় সাহেব সকালে আসছেন। দেখা হলো দু’জনের।
বাংলাদেশ: পিয়ন বস’কে সালাম দিলেন। বস বললেন, ‘কেমন আছো তুমি?’ কর্মচারী উত্তরে বললেন, জ্বি স্যার আপনার দোয়ায় ভালো। লক্ষণীয় যে, বস কর্মচারীকে ‘তুমি’ সম্বোধন করেছেন যদিও কর্মচারী বস থেকে বয়সে দশ বছরে’র বড়। অন্যদিকে কর্মচারী বসকে স্যার সহ ‘আপনি’ সম্বোধন করেছেন।
পশ্চিম ইউরোপ: বস কর্মচারীকে দেখে প্রথমে অভিবাদনসূচক গুড মর্নিং সম্বোধন করে বললেন, how are you? কর্মচারীও উত্তরে বললেন, Good morning. I’m fine. How are you? লক্ষণীয় যে, বস আগে অভিবাদন দিয়েছেন এবং দু’জনই পরস্পরকে একই you সম্বোধন করছেন এবং কর্মচারী বসকে স্যার বলছেন না ।

দর্শন বাংলাদেশ: বিভিন্ন পরিস্হিতিতে সম্বোধন বিভিন্ন হবে। সাধারণভাবে বয়সে বড়জনকে কমবয়সীজন আপনি বলে সম্বোধন করবে এবং বড়জন বয়সে ছোটজনকে তুমি বলবে। কিন্তু কমবয়সীজন যদি বড়জন থেকে আর্থিক বা পদমযার্দা বা সামাজিক মযার্দা থেকে উপরের দিকে হন, তবে কমবয়সী হলেও বড়জনকে তুমি বলবেন এবং বড়জন কমবয়সীজনকে তখন অাপনি এবং কোন কোন ক্ষেত্রে স্যার সম্বোধন করেন। সাধারণভাবে বয়স বা সিনিয়রিটিকে সম্মান করা হবে কিন্তু আর্থিকভাবে বা কাজে বড় হলে এই নিয়ম উল্টে যাবে। এখানে ধরে নেয়া হচেছ অর্থ যিনি বেশী উপার্জন করেছেন তিনি অবশ্যই বেশী যোগ্য। তেমনিভাবে যিনি উপরের লেভেলের চাকুরী করছেন তিনি নিশ্চয়ই অধিকতর যোগ্য শিক্ষাগতভাবে বা কাজের
দক্ষতায় । কাজেই যোগ্যতরকে সামাজিকভাবে সম্মান দেয়া হচেছ সম্বোধনের মাধ্যমে। কাজেই সম্বোধন কাজ করবে প্রণোদনা বা মটিভেশন হিসেবে।

দর্শন পশ্চিম ইউরোপ: মযার্দা যাই হোক সব কাজই গুরুত্বপূর্ণ। তাই উপরের লেভেলে বেতন-সুযোগ সুবিধা বেশী থাকবে, কিন্তু সম্বোধন একই থাকবে, ফলে সামাজিক সংহতি ভালো থাকবে। পাশাপাশি কাকে কখন কি সম্বোধন করব এই চিন্তাভাবনা বা বিব্রতকর অবস্হা থেকে মুক্ত থাকবে মানুষ।

আমার মতামত: বাংলাদেশে পশ্চিম ইউরোপের মত একটিমাত্র সম্বোধন চালু করলে ভালো হয়।এক্ষেত্রে ‘আপনি’ নিরাপদ পছন্দ হতে পারে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×