আমি বৃক্ষ যতনে অযতনে বড় হই। কোথাও মানুষের দয়া পাই,কোথাও অবহেলায় বড় হই।মানুষ তার প্রয়োজনে অপ্রয়োজনে আমাকে কেটে বন উজার করে।আমি নির্বাক হয়ে চেয়ে থাকি।এ ছাড়া বল আমার আর কিই বা করার আছে? সবাই বলে একটি গাছ কেটে দশটি গাছ লাগাও কিন্ত তা কেউ করে না।আমি হারিয়ে যাই কালের গহব্বরে।আমার কষ্ট দেখে কেউ কাঁদলে ও সবাই কাঁদে না, তাই বন উজাড় হয়ে যায় আর আমি হারিয়ে যাই।তোমরা কি আমার কথা এক বার ভাবো যে আমি বৃ্ক্ষ তোমাদের জন্য কত কিছু করি? আমি কাঠ হয়ে জ্বালানী হই,ফার্নিচার হই,অক্সিজেন দেই ফলে জীবন বাঁচে তোমাদের।ফুল দেই,ফল দেই,ছায়া দেই। আমার জন্য বৃষ্টি আসে তোমরা ফসল ফলাও।তোমাদের জীবন বাচাঁই তবু কেন এত নির্দয় হও তোমরা মানুষ! আমি নাই সব বিরান ভুমি,হবে মরুময় উদ্দান,হবে হাহাকার মানুষে মানুষে।তবু কেন আমার প্রতি তোমাদের দয়ার জন্ম হয় না?সবাই বলে এমন কি সরকার ও বলে,গাছ বাচাঁও দেশ বাচাঁও।আমরা বৃ্ক্ষরাও জানি তোমাদের এ শ্লোগান।কিন্ত আমাদের শ্লোগান কি কেউ শুনে?আমাদের কি অপরাধ যে তোমাদের একটু দয়া পাবো না?তোমরা টাকার জন্য আমার মায়া ত্যাগ কর অথচ আমার বিস্তারে কেন এতো অবহেলা কর?আমি ও তোমাদের মত বাচঁতে চাই।তোমাদের পাশে থকতে চাই।বাড়িয়ে দাও না তব দয়ার হাত।আমাদের বৃদ্দি তোমাদের শান্তি আনবে বৈ কমবে না।একটি গাছ কেটে দশটি গাছ সবাই লাগাও।এ আমার বৃ্ক্ষের আবেদন সমগ্র জাতির প্রতি।আমরা সবাই বেড়ে উঠি আনন্দে গৌরবে পাশাপাশি।
বৃক্ষ বাঁচাও দেশ বাচাঁও বাচোঁ হে মানুষ (লেখক-অর্ণব)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।