হতাশ পৃথিবী,আমি নির্বাক চেয়ে থাকলাম
বন্য হরিনীর ন্যয় দু অশ্রু আমার।
বক্ষ পিন্জরে মিত্যুর প্রহর
এই বুঝি এল ব্যাঘ্র ঝম্প,অবাক পৃথিবী!
মাথা গূজবার নেই নিরাপদ আশ্রয়
চারদিকে হয়েনার উপদ্রব,এই বুঝি কেড়ে নিল প্রান।
সকুনীর তীখ্ন দৃষ্টি যেন গ্রাস করছে আশপাস,
নিত্য তান্ডব কলহ যেন, দূর্ভিক্ষের এক প্রতিচ্ছবি।
আমি চেয়ে চেয়ে দেখি অবাক পৃথিবি
হৃদয়ে হতাশার জাল বুনে,
যেমন করে বুনো হাঁস গুলি পালিয়ে যায়
শিকারীর গুলির ভয়ে।
প্রত্যুষে শিশির বিন্দু কত না মনোহর!
আবার নিমিষেই নিশ্চিন্ন হয়ে যায়,
যেন এক অচীন ঠিকনায়।
আমি হতাশ হৃদয়ে চেয়ে দেখি এই অবাক পৃথিবি!
জানিনা কখন গ্রাসে এ মত্যধাম নিমিষের
পাষন্ডতায় শর্বরী ঘোর রাগে?
মাঝে মাঝে মনে হয় যেন মধ্য যুগে
আবার ফিরে গেছি, কি নির্মম বর্বতায় কলুষিত এ জীবনাদর্শ!
সভ্যতার সবাক ছোঁয়ায় যেন, রক্ত মাংসের মানুষ গুলি
দিন দিন বন্য জানোয়ারে রুপ নিচ্ছে,অবাক চিত্রে।
আমি বড় একা অসহায় চিত্তে বসে আছি,
অস্ত রবির অপেক্ষায়,এক নিষ্পাপ ভারাঞান্ত হৃদয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


