somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্প্রীতির ডাক

০৮ ই মার্চ, ২০০৬ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলায় কবিতা লিখে সবাইকে তাক লাগিয়ে দিতাম মন্তব্য করলেন ধানসিঁড়ি। যাক, খুব ভাল একটি কথা মনে করেছেন। অবশ্য আমি ঝাঁক ঝাঁক কবিতা লিখি না, কারণ কবিতায় নাক গলানোর মত এত সময় দেয়ার সময় হয়ে ওঠেনি। থাক ওসব কথা, তানাহলে অন্যরা আবার আমার কথার ফাঁক খুঁজতে শুরু করবেন। "এই বাচ্চা ছেলের লেখায় আবার তাক......!" এই বলে অনেকেই হয়তো খেক শিয়ালের মত হাঁক ছাড়বেন। কেউ হয়ত বলবেন "যা বেটা, এই ব্লগ থেকে ভাগ"। তখন হয়ত আমার ডাক পড়বে কতর্ৃপক্ষের কাছে কৈফিয়ত দেয়ার জন্য।

কেউ আনন্দ পাক আর না পাক আমি কিন্তু এই পোস্টটি লিখবই লিখব। অনেকেইতো ঢাক ঢোল পিটিয়ে পোস্ট করেন। তাদের লেখায় লাখ লাখ মন্তব্য জমা পড়ে। 24টি বাঁক পেরিয়ে এখন জীবনের আঁক কষতে কষতেই সময় চলে যায়। ব্লগ লেখার সময় কই? তারপরেও যে দুচারটি লিখেছি তাই দেখে কেউ যদি হিংসায় জ্বলে খাক হয়ে যান তাহলে কিন্তু হবে না। আমি কিন্তু ধানসিঁড়ি কিংবা অপ বাক-এর মত জনপ্রিয় ব্লগার নই, ওয়ালী, শাহানা আপু কিংবা আড্ডাবাজতো দূরে থাক। তাছাড়া মিশো ভাই, তেলাপোকা, মুখফোড়, হাবিবমহাজন, কালপুরুষ, সুমন চৌধুরী ওনাদের মত পোস্ট আমার দারা হবে না। অনেক শাক-সবজি খেয়ে ঘিলু বাড়িয়ে মাথায় টাক পড়ে গেলেও তাঁদের মত পোস্ট লিখতে পারব কিনা যথেষ্ট সন্দেহ আছে। তাই বলে ভাববেন না আমি তাদের দিকে তীর কিংবা অস্ত্র তাক করেছি। তাঁদের জাঁক-জমকপূর্ণ ব্লগে যে পরিমাণ মন্তব্য হয় তাতে এক একটি পোস্ট মনে হয় মৌ-এর চাক। আমাকে কেউ তীর্থের কাক ভেবে ভুল করবেন না প্লিজ। আপনারা কি চান আপনাদের এক ছোট ভাই/বন্ধু কষ্ট পাক?
এবার আসল কথায় আসা যাক, গত কয়েক দিন ধরে সামহোয়ার ইন ব্লগে একজন অন্য জনের উদ্দেশ্যে যে পাঁক ছোড়াছুড়ি শুরু হয়েছে তা কি ঠিক? আসুন সব বিভেদ ভুলে যাওয়া যাক। সবাই সমপ্রীতির ডাক দেই ফররুখ আহমদের ভাষায়
"আয়রে তোরা ঝিমিয়ে পড়া দিনটাতে
পাখির বাসা খুঁজতে যাব এক সাথে"
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×