somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোনা কাব্য!

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্দেহ নেই পৃথিবী দিনে দিনে আধুনিক থেকে আধুনিকতর ও উন্নততর হচ্ছে, নিত্য নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের হুমকিতে কোন মতে টিকে আছে আমাদের এত দিনের কিংবদন্তি কল্পনার সীমানা। প্রযুক্তি বিস্ফোরণ বিশ্বের উৎপাদন কাঠামো আমূল বদলে দিয়েছে আর পুঁজিবাদ লিজ নিয়েছে আমাদের জীবন, মনন ও সংস্কৃতি। বর্তমান সময়ের পরিভাষায় উন্নতি মানে পুঁজিবাদের উন্নতি আর সব কিছুর সুফলের মালিকানা পুজিবাদের কিন্তু কুফলের দায়ে গরিবের মনপলি। পুঁজিবাদে মানুষ মানে গরিব মানুষ, উৎপাদনের ইনপুট মাত্র যার অস্তিত্ব মাপা হয় পরিসংখ্যানে। পুঁজিবাদের সবচেয়ে বড় সফলতা উৎপাদন প্রক্রিয়ায় ব্যাবহৃত সবচেয়ে বেশী দরকারী এবং দামী উপাদান ‘শ্রম’ সবচেয়ে সস্তায় এবং সহজে পাবার চিরস্থায়ী বন্দোবস্ত করেছে আর পুঁজিবাদের তাবেদার গণতন্ত্র মানুষকে কয়লার দামে ‘শ্রম’ নামক হিরা বেচতে বাধ্য করছে, পরিনত করেছে বন্ডেড লেবারে। মানুষের চিরচেনা অনেক কষ্টকর কাজই এখন যন্ত্রের ঘাড়ে কিন্তু যন্ত্রের দ্বারা সম্ভব নয় এবং যন্ত্রের চেয়ে কম খরচে সম্ভব এমন সব কাজ এখন মানুষের ঘাড়ে মাত্র দুটো শুকনো রুটির বিনিময়ে। প্রতিটি আলো ঝলমল সুউচ্চ ভবনের গাঁথুনিতে মিশে আছে শত শত আধা-পেটা গরিবের ঘাম, মানুষের রক্তে সাজানো হয় নাগরিক পসরা। প্রতিটি নাগরিক সুখের নীচে চাপা পরে কাল স্রোতে মিশে যায় অজস্র মানুষের বোবা কান্না, দেউলিয়া স্বপ্নেরা পিসে মরে বিকলাঙ্গ হয় বিলাসের বড় বড় চাকাতে। ধরনীর জরায়ুতে ঘামের বীজে ফলা ফসল আর দেহ কলে তৈরী প্রায় সবই চলে যায় জারজ রসনার পুজাতে আর রাতের চোখে ঘুম নামে বুভূক্ষদের গোঙ্গানী সঙ্গীতে।
গত শতাব্দীর সেরা আশির্বাদ পরিবেশ সচেতনতা আর এর অভিশাপ হিসাবে কায়িক শ্রম নির্ভর এবং পরিবেশের জন্য ক্ষতিকর এমন সকল উৎপাদন ব্যবস্থার ভৌগোলিক ঠিকানা এখন গরীব বিশ্ব যার প্রত্যক্ষ ফল হিসাবে প্রতি রাতে আমার ঘড়ের পাশে লেখা হয় অসংখ্য অচেনা সেলাই দিদি মণিদের অজানা নোনা কাব্য।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×