somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কতকাল হিপনোটাইজড হয়ে থাকবে?

০৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে পড়ে সুলগ্না?
বাইরে সেদিন উথাল পাতাল বৃষ্টি হচ্ছিল,

তুমি নীচতলার সিড়ির নীচের অন্ধকারে
চুপটি করে দাঁড়িয়ে ছিলে।
বল্লে-"ভয় করছে আমার, খুব!"
আমি তোমাকে টেনে এনে মোমবাতির আলোয় বসালাম।
আমার হাতের মুঠোতে তোমার কব্জি রেখে
ফিসফিস করে বল্লাম-"ভয় নেই, এই যে দেখো আমি আছি!"
তুমিও ফিসফিস করে বল্লে-"তবুও ভয় করছে!"

তোমার ভয় কাটাতে তোমাকে সপ্ন দেখাতে শুরু করলাম। তুমি শক্ত হয়ে বসেছিলে। মনে পড়ছে এখন?


মনে পড়ে সুলগ্না?
সেরাতে আমরা দুজন খুব নিরিবিলি একটা পিচঢালা রাস্তায়
একাকী হাত ধরাধরি করে পাশাপাশি হেটেঁ চলেছিলাম।
বাতাসে ছিলো বৃষ্টির সোদাঁ গন্ধ।
তুমি বল্লে "এ্যাই, শীত করছে আমার!"
আমি মুচকি হেসে বল্লাম-"শালটা নিয়ে এলেই পারতে!"
তুমি আবারও ফিসফিস করে অভিমানী স্বরে বল্লে- "তাই বলে জড়িয়ে ধরবে না আমায়?"
আমার অট্টহাসি ক্ষনিকের জন্য সে রাতের নীরবতাকে ভেঙ্গে খানখান করে দিয়েছিলো। আমি আমার শরীরের সমস্ত উষ্ণতা দিয়ে জড়িয়ে ধরলাম তোমায়। এখনও মনে পড়ছে না তোমার?

আমরা হাটঁতে হাঁটতে রমলাদের বাগানে এসে হাজির হলাম।
তুমি হাস্নাহেনা আর গন্ধরাজের সম্মিলিত একটা অদ্ভুত ঘ্রান
বুক ভরে নিলে।
আমি তোমাকে ওদের সিঁড়ি বারান্দায়
আমার দুহাটুর মাঝে বসিয়ে বল্লাম
লগন, জীবনটা কতই না সুন্দর, তাই না?
তোমার নিরবতায় চেয়ে দেখি
তোমার দুচোখে জল টলমল করছে!
আমি তাকাতেই আমার দিকে চেয়ে হাসলে তুমি!
তোমার গালের টোলের ধাক্কায়
তোমার বামচোখের পানির একটা ফোটাঁ
গড়িয়ে তোমার টোলের গর্তটায় গিয়ে পড়ল!
আবারও খুব হাসি পেলো আমার,
কিন্তু হাসলাম না, তুমি কাদছ, আমি হাসি কি করে বল লগন?
তখন তুমি আমার হাত দুটোকে দুপাশ থেকে বুকে জড়িয়ে ধরলে!
এবার মনে পড়েছে তোমার?



এখনও কি আজ সেসব তোমার কাছে শুধুই হিপনোটিজমই হয়ে থাকবে?
আমি তো আমার কল্পনাকে বাস্তব করতে চেষ্ট করি কিন্তু তোমার জলজ্যান্ত একটা বাস্তবতাকে কল্পনাতে রুপ দেবার আশা আমার সে চেষ্টাকে নিমিষেই তুড়ি মেরে উড়িয়ে দেয়।

সুলগ্না, ঘোরের জগত থেকে একটিবার বাইরে এসে দেখোনা,
তোমার জন্য সেই মোমের আলো..সেই বৃষ্টিভেজা রাত...রমলাদের সেই আজব বাগান...সেই আমি এখনও তোমার পথ চেয়ে বসে আছি।

আজ সেখানে শুধু তুমিই নেই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১:০৪
১২টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×