এত শব্দে চুমু খাও তুমি
ঘুম ভেঙ্গে যায়
আচমকা আলোর ছটা লাগে
তারপর জেগে থাকি সুদীর্ঘ রাত
প্রতিটি দিন শুরু হয় নিছক অজুহাতে
প্রতিটি রাত আসে কান্না-অসুখে
যত বলি মিশে যাও তুমি
‘নিজেকে শুনতে না-পাওয়ার দলে’
ততই ফিরে আসে সুর মায়াবী আসরে
মাঝে মাঝে আলো জ্বলে উঠে
ভুল করে ফিরে এলে কেউ নিজের ভেতরে
সব মেঘ সরে যায় চোখের বাহিরে
নিজের হাতে রাখা হাত হৃদয়-আঁধারে
ভয় পেয়ে ঠেলে দেয় নিজেকেই দূরে
রোজ তাই ফিরে আসি তোমার কবরে
কোথা থেকে এক ঝাঁক জোনাক পোকা এসে
একটু একটু খেতে থাকে আঁধার দেয়াল
আর এপাশে চুপচাপ তোমায় বাঁচাতে জাগে
জীবিত কঙ্কাল
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




