somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বাছুর প্রেম ( অণুগল্প)

০৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সদ্য পাশে করে জয়েন করা স্যারকে পছন্দ করার ঘটনা, খুব কমন হয়ে গেছে আজকাল। এই ধরণের পছন্দ গুলোকে বলে “ বাছুর প্রেম!” দমকা হাওয়ার মত আচমকা আসে আবার চট করে চলে যায়। আমিও তার অপেক্ষায় আছি। এই প্রেম একসময় চলে যাবে হুট করে! আবেগকে নিয়ন্ত্রণ করবে বিবেক। স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আসতে হবে। এরকম অহরহ হচ্ছে। আগেও হয়েছে। হবেও।



প্রথমে একটা ব্যাপার পরিষ্কার করে নেই। আমি লীরা! আমি কোন স্যারকে পছন্দ করিনা। আমার বাছুর কিংবা পোনা প্রেম ধরণের কিছু হয়নি। আমি বলব আমার খুব কাছের এক বান্ধবীর কথা । যে কিনা কথায় কথায় অভিমান করে, চোখে সবসময় স্বপ্ন থাকে, ঘোরের মধ্যেই থাকে বেশি।



একদিন হয়েছে কি! আমাদের ক্লাসে স্যার খাতা দিল। মিডটার্মের খাতা। ৫০ নম্বরের! আমরা একে অন্যেরটা দেখছি। কাড়াকাড়ি হচ্ছে নিজেদের মধ্যে। কারোই খুব একটা ভাল নম্বর আসেনি। স্যার অনেক কড়া করে খাতা কাটেন। ২০ এর উপরে কেউ পেয়েছে কিনা এটা হচ্ছে গবেষণার বিষয়। আমি বা পাশে ফিরে লক্ষ্য করলাম তিথী কাঁপছে। আমি তিথীকে দেখে কিছুটা অবাক হয়ে গেলাম। কি ব্যাপার! সে কাঁপছে! পরীক্ষা খারাপ হয়েছে নাকি! আমি তার হাত থেকে খাতা টেনে নিলাম! ৩২ পেয়েছে। আরেব্বাপরে! অনেক বেশি নাম্বার তো। এত কঠিন প্রশ্নে এত নম্বর! বাব্বাহ্‌!



-কিরে! তুই তো অনেক মার্ক পেয়েছিস! সবচাইতে বেশি।

তিথী ফিসফিস করে কি বলল বোঝা গেলনা! আমি সামনের দিকে একটু এগিয়ে গেলাম। ওহ্‌! বলতে ভুলে গেছি! তিথী হচ্ছে সেই মেয়ে যে বাছুর প্রেমে আক্রান্ত! তিথী কোনমতে ঢোক গিলে বলল তার খাতায় যোগে ভুল হয়েছে। স্যার ভুল করে দুইটা প্রশ্নের নাম্বার যোগ করেননি। আমি তো উল্লাসে ফেটে পড়লাম। “আরে! কি বলিস! এত সূবর্ণ সুযোগ! যা গিয়ে উনাকে দেখিয়ে দে। উনি তোকে যোগ করে নাম্বার বাড়িয়ে দিবেন।“ বলেই চোখ টিপে দিলাম।



তিথীর কানের গোড়া পর্যন্ত লাল হয়ে গেছে। সেদিন কিছুতেই আর বলতে পারলোনা। আমার আর তিথীর বাসা কাছাকাছি। আমরা একসাথে যাই হেঁটে। বাসা ফেরার পথে একটা ফুলের নার্সারিও পড়ে। তিথী আজকে ওখানে দাঁড়িয়ে গেল। গোলাপ গাছের ওখানে যেয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগলো! আমি দুষ্টুমি করে জিজ্ঞেস করলাম।

-কিরে? কার জন্য?



তিথী জবাব দিলনা। চলে আসলো। কালকেই নিয়ে যাবে হয়তো। হাসতে হাসতে বাসায় আসলাম। তিথীর পছন্দের ব্যাপারে আমার কিছু বলার নেই। বাসায় ঢুকতেই পরিচিত কণ্ঠস্বরের আওয়াজ পেলাম। এই কন্ঠস্বর তো আগেও শুনেছি... আমি ভাবছি... এটা কিভাবে সম্ভব।



ঠিক আধা ঘন্টা পর। আমি মাথায় কাপড় দিয়ে বসে আছি। আমার পাশে আমার বাবা বসা। মা পিছনে দাঁড়িয়ে আছে। আমাকে ছেলেপক্ষ দেখতে এসেছে। আমি কিছু বোঝার আগেই আমার আঙ্গুলে আন্টি পড়িয়ে দিয়ে তারা বিদায় নিল। এভাবে এনগেজমেন্ট হয়ে যাবে কে জানত! রাত বাড়ছে। আমি দাঁড়িয়ে আছি বারান্দায়। ভাবছি! তিথীকে একটা কল দিব। কাল ওর জন্মদিন। ওর জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে। ওর বাছুর প্রেমে পড়া স্যারের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ও কি এর পরেও এই প্রেম ধরে রাখবে? নাকি মনোযোগ দিয়ে পড়ালেখা করবে! মেয়েটা পড়ালেখায় অনেক ভাল।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×