somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আহাদ রায়হান
মাঝে মাঝে নিজেকে পৃথিবীতে সবচেয়ে নগন্য এবং একা মনে হয়। এর কিছুক্ষন পর মনে হয় এই পৃথিবীর প্রতিটি পিপড়া থেকে শুরু করে সাগরের নীল তিমি হয়ে আমার প্রিয় শত্রুর বাড়ির পেছনের আগাছা এবং প্রতিটি মানুষ এই পৃথিবীতে এসেছে আমাকে সঙ্গ দেয়ার জন্য।

আত্নসমালোচনা করতে পারা অসাধারণ এক চারিত্রিক গুণ !

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জার্মান সেনাবাহিনীতে অসাধারণ একটা নিয়ম চালু আছে। সৈনিকদের মধ্যে কোন ঝামেলা হলে অথবা কোন ঘটনা ঘটলে সাথে সাথে কোনরকম অভিযোগ তারা করতে পারবেনা এবং কারো সমালোচনাও তারা করতে পারবেনা। সমালোচনা বা অভিযোগ করলেই তাদেরকে শাস্তি দেয়া হয়।

তাদের নিয়ম হচ্ছে, কোন ঘটনা ঘটলেই প্রথমে তাকে বলা হয় নিজের রাগ ক্ষোব কমাতে অথবা মাথা ঠান্ডা করতে।
এর জন্য তাদেরকে সময় দেয়া হয়। ভাবতে বলা হয়।
পরে সমস্যা সমাধান করা হয়।

বাস্তবে সাধারণ মানুষের জন্য ও এমন কিছু আইন বা সীমা থাকলে কতই না
ভাল হতো।

আপনার আশেপাশে তাকালেই দেখবেন, এমন অনেক মানুষ আছে যারা শুধু পরের ছিদ্র খুজে বেড়াবে। তাদের চরিত্রের আরেকটা দুর্বল জায়গা হচ্ছে তারা কখনোই নিজের সমালোচনা করতে পারেনা। তারা মনে করে,নিজের সমালোচনা করা মানেই নিজের দুর্বলতা অন্যের কাছে ধরিয়ে দেয়া।

উত্তম ব্যাক্তি সে, যে নিজের দোষ স্বীকার করে নিতে পারে। এরা যে কোন জায়গাতেই সৌভাগ্য বয়ে আনে।

আমাদের রাজনীতিবিদরা যদি এই গুণে গুণান্বিত হতো মন্দ হতোনা। আজ পর্যন্ত কখনো কোন দলের ব্যাক্তিকেই দেখিনি নিজের কাজের সমালোচনা করতে বিপক্ষের সমালোচনা আর দোষ চাপানোর মত কাজ করেই মুল্যবান সময় অপচয় করে তারা।
.
যে অন্যের সমালোচনা করে সে নিজের দোষ চাপা দিতে সর্বউত্তম থেকে সর্বনিন্মে পর্যন্ত নামতে পারে।
.
কেমন হবে যদি এরকম কারো সাথে আপনার বিয়ে হয় ? যে প্রতিটা মিনিটে।ঘ্যানর ঘ্যানর করবে। আপনার দোষ পাওয়ার সাথে সাথে ছিদ্র বুঝে পেরাক মারতে শুরু করবে। যা আপনাকে জীবনের প্রতি হতাশ করে
দেয়ার জন্য যথেষ্ট।

আবার ভেবে দেখেন যদি এরকম কেউ পেয়ে যান যে নিজের দোষ আগে
দেখবে এবং অযথা ঘ্যানর ঘ্যানর থেকে বিরত থাকবে। আপনার দোষ, ভুল ও সে সম্মানের সাথে দেখবে এবং সমালোচনা না করে সমাধানের চেষ্টা করবে।
ভাল হবেনা ?

পৃথিবীতে প্রাথমিকভাবে সব ঝামেলার শুরুটা হয় নিজের ভুল বুঝতে না পারার কারনে। যে কোন কিছুই হোক, যত সমস্যাই থাক। কেউ যদি সেই সমস্যাতে নিজের দোষ নিজের ভুল বের করতে পারে তাহলে সেই ঝামেলা আর ঝামেলা থাকেনা। কার জন্য কি হয় জানিনা নিজের অভিজ্ঞতা থেকেই
বলছি।

এই ব্যাপারে আমার খুব পছন্দের একটা
উক্তি রয়েছে -

"সমস্যা তখন আর সমস্যা থাকেনা,
যখন আপনি সেটাকে চিহ্নিত করে ফেলবেন"

এই উক্তিটি কেউ তেমন না জানলেও এই উক্তি সবাই জানে -

when you have nothing to hide
you have nothing to fear.

তাহলে আত্নসমালোচনা কি একটা অসাধারণ পন্থা না নিজের দোষ স্বীকার করে নিয়ে নির্ভয় থাকার জন্য ? ভয় কিসের দোষ স্বীকার করে নিতে ? আর এতে করে আপনি আরো সচেতন হবেন এবং নির্ভয়ে জীবন যাপন করতে পারবেন।

আমি জানি বলা যতটা সহজ হুট করে সেইটা রপ্ত করাটা অনেক কঠিন।
আমি নিজেই একটা বিশাল পথ অতিক্রম করে এসেছি।

আত্নসমালোচনা করাটা অসাধারণ এক চারিত্রিক গুণ। অন্যের সমালোচনা না করা যে মানসিক প্রশান্তি ও বজায় রাখে তা কি জানেন ?

আপনি কি পারবেননা এই অসাধারণ গুণ নিয়ে
অন্যের জীবনে, সমাজের জন্য সৌভাগ্য হতে ?
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০২
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×