বাংলাদেশে মাহমুদুল্লাহ্ রিয়াদ শতরান করার সাথে সাথে আকাশে মাথা তুলে খোদাকে কে ধন্যবাদ জানিয়েছিলেন। কি উপরে থাকেন ? শচীনও এরকমই করতো, কোন খেলায় সেঞ্চুরি বা তেমন কৃতিত্ত্বপূর্ণ কিছু করলে আকাশে তাকিয়ে তার ভগবানকে থ্যাঙ্কস জানাতেন ।পাকিস্তানীরা আবার নামাজের ভঙ্গিতে হাঁটু গেড়ে দু'হাতে মোনাজাতের ভঙ্গিতে আল্লাহ্ কে শুকরিয়া জানান, টাইম পারমিট করলে হয়ত দু'রাকাত নামাজও আদায় করতেন। এসব করা হয় কেননা এরা সবাই জানেন ও মানেন যে, -ওই উপরওয়ালা না চাইলে ওইসব কৃতিত্ব কোনটাই ফলতো না,বা তিনি না চাইলে কখনই হত না।
কিন্তু ধন্দ লাগে, যখন কেউ বাজে আউট হয়,খেলায় হেরে যায়,সহজ ক্যাচ মিস করে- তখন কেন কেউ আকাশে তাকায় না ? তিনি না চাইলে তো কিছুই হয় না- তাহলে ?
ঈশ্বরআল্লাহ -ভগবান কি কেবলই মঙ্গলময় ? এরা কি সবাই একজন ?
তাহলে খেলোয়ারেরা যখন তাঁর কাছে দোয়া চান তিনি কার পক্ষ নেবেন ?
শচীনে ভগবান আর রিয়াদের আল্লাহ একজনই হলে তিনি শনিবারের খেলায় কার সাথে থাকবেন ?
নাকি সেদিন আল্লাহ ভগবানের লড়াই ?
খেলাধুলায় তাঁর কি পক্ষপাতিত্ব থাকবে-বা থাকা কি উচিৎ ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




