somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একুশের সেকালএকাল

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একুশ এসেছে অথচ শহীদ মিনার যাইনি -এমন কখনও ভাবতেও পারতাম না। কিন্তু এখন তাই হয় - যাইনা ।
যখন থেকে রাত বারটায় সরকারি ভাবে পালন শুরু হলো,সব প্রতিষ্ঠানে বাধ্যতামুলক হলো একুশের প্রভাত ফেরী আর পুষ্পার্ঘ অর্পণ, ফুল হাতে দীর্ঘপথ হেঁটে ফুল দিতে গিয়ে শহীদ মিনারে দাঁড়াতেই দেবে না । লক্ষ মানুষের ভীড়ে কিছু অনুভব করার আগেই সরে যেতে হয় ,নয় মুহূর্তেই প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে দেবে -শ্রদ্ধা জানান নয়,যেন আত্ম প্রদর্শণ- শপথ নয়,প্রথা পালন- চেতনা নয় কেবল দর্শণ ।
একুশ এখন কেবল প্রথা পালন, প্রায় উৎসবে পরিণত। নেই সেই প্রতিবাদী চরিত্র,বাঙালি জাতীর অধিকার আদায়ের শপথ, সংগ্রামের দৃপ্ত স্লোগান ,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, নেই ভাষাকে ভালবাসার প্রকাশ- এখন আমরা সবাই কেউ পশ্চিমা ধারার আধুনিকতায় নিমজ্জিত কেউ বা প্রতিক্রিয়াশীল ধর্মীয় গোঁড়ামীতে -
একটি ভিডিও স্ট্যাটাস দেখলাম ঢাকার রোটারিয়ানদের। তারা এই শহীদ দিবসের ছুটির দিনে এক রিসর্টে গিয়ে পিকনিক করছেন । সবাই বুটিক শপগুলো থেকে একুশের সাদা কালো ফ্যাশনেবল ড্রেস পরে সুন্দর করে সেজেছে । একজন অভিভাবক ছোটদের কাছে একুশে'র ছবি আঁকার প্রতিযোগীতার তাৎপর্য ব্যখ্যা করছেনএক খিচুড়ী ভাষায়-
-' তোমরা কি জানো আজ কি ? আজকের দিনটা ভাষার জন্য যারা 'জান' দিয়েছেন,তাদের মেমরির জন্য, মানে তাদের রিমেমবার করা হয় সারাদিন-- এদিন আমরা 'ব্লাক এন্ড হোয়াইট' ড্রেস পরি- কারন এটা শোকের কালার। একেক দেশ একেক কালারের ড্রেস পরে, কেউ নীল ড্রেস পরে, কেউ হলুদ । আমরা সবাই পরি সাদা কালো , ব্লাক এন্ড হোয়াইট। আর শহীদ মিনার হচ্ছে যেখানে তোমাদের গ্র্যান্ড ড্যাডীরা আন্দোলন করেছিল---
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৪
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের জন্ম দাগ- অনুচ্চারিত এক অধ্যায়

লিখেছেন ইসিয়াক, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৩


প্রিয় সুধি,
একটা ছোট প্রশ্ন ছিল।
আচ্ছা তার আগে বলো- এই যে আমি -তোমরা কি আমাকে চিনতে পেরেছো?
পারোনি?
পারবে না সে জানি।
নাম পরিচয়হীনাকে, কে আর মনে রেখেছে... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×