somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

বিবর্তন ও বিভ্রম

আমার পরিসংখ্যান

অরূপ কুমার দাস
quote icon
আমি জটিলতায় বিশ্বাস করি না । যা কিছু সহজ ও সুন্দর আমি তার অনুরাগি । আমি ভাংগন দেখিনি তাই বিরহেও ভর করি না । আমি আকাশ , বাতাস , জলের পুজারী । তাই হাসতে জানি , বাচতে জানি ,ভালোবাসার গায়ে আবির মেখে ঘুড়ির মত ওড়াতে জানি । ছুটে চলায় আমি গা ভাসাই না । আমি জানি আমরা আসলে কেউই ছুটে যেতে পারি না । শুধুমাত্র ছুটে চলার কিছু আপেক্ষিক অনুভুতির মাঝে সপ্নকে হাতরে বেরাই । তাই আমি আমি স্থির ও পরবাসি দুটোই ।জানতে চাই জীবনের মানে । গ্রন্থগত নয় , পরীক্ষীত । থাকতে চাই জীবনের খুব কাছাকাছি ।মন কে ভুলিয়ে রাখতে চাই , বলে, “ আমি তোমার কাছে আছি , পাশে আছি “
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

সুর আর অচিনপুর

লিখেছেন অরূপ কুমার দাস, ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১:১৬

শিয়র ধারে দাড়িয়ে থেকে
বাজাও একি সুর-
ঘুমের দেশে স্বপ্ন বেশে
হাড়াই সমুদ্দুর ।

তোমার ডাকে ঘুম ভাঙ্গেনা-
স্বপ্ন ভাঙ্গে রোজ,
স্বপ্ন ভাঙার জ্বালা কিযে
রাখনিতো খোজ ।

স্বপ্ন হারাই, শব্দ হারাই,
ছন্দ হারাই আরো
মন খারাপের অযুহাতে
কষ্ট করি জড়ো ।

সুখপাখি আর অচিনপুরে
হয়না আজ আর যাওয়া,
তোমার সুরে সব হারিয়ে
আধার ছুতে চাওয়া ।

আধার বড় আপন লাগে,
আপন কালোর বুনন ।
মনটা কেবল হাতরে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     ০ like!

হারতে ভালবাসি

লিখেছেন অরূপ কুমার দাস, ০১ লা মে, ২০১৫ রাত ২:০০

গায়ের পাশে গেঁয়ো মাঠ
মাঠের পাশে নদী,
ঢেউ বিহীন এই নদীটুকুর
নাম চন্দ্রাবতী।
চন্দ্রাবতী কেবল জানে
ছুটতে দিশেহারা
কালের পিছু ছুটতে গিয়ে
হারাল তার ধারা।
গাঁয়ের পাশে মাঠের শেষে
ছোট্ট কুঁড়েঘর।
ঘরের মাঝে জমাট আধাঁর
নেইতো আপন পর
সেথায় আমি একলা থাকি
একলা বসত বাড়ি
একলা আমি স্বপ্নে ভাসি
স্বপ্নে জমাই পাড়ি।
স্বপ্নে দেখি মাঠের শেষে
চাঁদের আলো এসে
ঢেউবিহীন এই চন্দ্রাবতীর
জলে কেবল মেশে
চাঁদের আলোয় চন্দ্রাবতীর
জলে সেকি খেলা
চাঁদটা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৪৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ